প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইএস প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার সাচনা বাজারের হাসান এন্টারপ্রাইজের হল রুমে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন পিএফজির অ্যাম্বাসেডর নুরুল হক আফিন্দী এবং সঞ্চালনা করেন পিএফজি সমন্বয়কারী আব্দুল মালিক। স্বাগত বক্তব্য প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় বক্তারা উল্লেখ করেন, পিএফজি একটি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। তারা গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভায় পিএফজির স্ব-মূল্যায়ন প্রথমে করা হয়। সদস্যরা ১০টি প্রশ্নের উত্তর বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে নির্ধারণ করেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ফেব্রুয়ারি মাস থেকে পিএফজির লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী সার্বজনীন সম্প্রীতির বন্ধন জামালগঞ্জ নামে একটি সংগঠনের মাধ্যমে শান্তি-সম্প্রীতির কার্যক্রম সচল রাখা হবে।
পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়শা আক্তার, জামালগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর আলেয়া বেগম, পিএফজি সদস্য নাজিম উদ্দিন, আলী হোসেন, আলী আক্কাছ মুরাদ, খালেদা আক্তার, মারজানা ইসলাম শিবনা, সিনিয়র সাংবাদিক ওয়ালী উল্লাহহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আল-আমীন, মিনারা আক্তার, আয়শা সিদ্দিকা, সামিয়া আখি, বেবী রানী, অর্চণা দাস, শারমিনা বেগম এবং সালমা আক্তার প্রমূখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন