প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা দেশের অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রমূলক কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুরের চরভদ্রাসনে গাজীরটেকে চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
রুহুল কবীর রিজভী উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে দোসররা নাশকতামূলক কাজ করছে। তিনি দেশের সকলকে এসব কর্মকাণ্ডের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে বিদেশে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করা হয়েছে। এতে দেশের ভাবমূর্তি কোথায় দাঁড়িয়েছে, তা নিয়ে চিন্তা করতে হবে।
অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপনসহ অন্যান্য বক্তাগণ উপস্থিত ছিলেন।
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাস-এর জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন এবং চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থান এর সেলাই মেশিন বিতরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন