প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে একটি গাড়ির ধাক্কায় একজন যাত্রী আহত হয়েছেন, যে দুবাই প্রবাসী।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে আহত যাত্রীর নাম এখনো জানা যায়নি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্র মতে, এয়ার এয়ারিয়ার একটি এয়ারলাইন্সের ফ্লাইট থেকে ওই যাত্রী দুবাই থেকে সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর তিনি বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
সূত্রটি আরো জানাচ্ছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের র্যাম্পের অপারেটর যে গাড়িটি চালাচ্ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মহিউদ্দিন বলেন, এয়ার এয়াবিয়ার ফ্লাইট থেকে নামার পর ওই যাত্রী অসুস্থ বোধ করছিলেন। ওই ফ্লাইটের একজন স্টাফ তাকে বে-তে বসিয়েছিলেন। সেই সময়ে র্যাম্প অপারেট সাইফুল গাড়িটি পিছনে দিতে গিয়ে তাকে ধাক্কা দেন। ফলে ওই যাত্রী পড়ে গিয়ে হাতে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমান সংস্থার ওই কর্মকর্তা জানান, সাইফুলের বিরুদ্ধে এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন