প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিউইয়র্কের জ্যামাইকা এলাকার অন্যতম জনপ্রিয় মসজিদগুলোর মধ্যে একটি, মসজিদ আল আরাফা’র নতুন কমিটির কর্মকর্তারা শপথ গ্রহণ করেছেন। গত ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায়, মসজিদে অনুষ্ঠিত একটি সাধারণ অনুষ্ঠানে ৯ সদস্য বিশিষ্ট কমিটির কার্যকরী কমিটির কর্মকর্তারা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান শেখ শোয়েব, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের ট্রাস্টিবোর্ডের সদস্যগণ এবং নিয়মিত মুসল্লীগণ।
সূত্রে জানা যায়, পূর্ববর্তী মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাচন কমিশন গত ১২ আগস্ট নির্বাচনের আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। সেই অনুযায়ী আলোচনা করে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়।
নবগঠিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির কর্মকর্তাগণ হলেন, সভাপতি খন্দকার তারিকুল ইসলাম, সহ সভাপতি মুহাম্মদ এ আলম, সাধারণ সম্পাদক শাহীন আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ এফ, ট্রেজারার সাদেক ইব্রাহীম, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন রেজা চৌধুরী এবং কার্যকরী সদস্যগণ আজহার এম চৌধুরী, মোহাম্মদ এম রহমান ও জাকারিয়া খান।
নির্বাচন কমিশনের চার সদস্যের কর্মকর্তাগণ ছিলেন এম সাইদুর রহমান, মোহাম্মদ এন আহসান, মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার ও মোহাম্মদ আসিফ।
শপথ অনুষ্ঠানের পর নবনির্বাচিত সভাপতি খন্দকার তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শাহীন আব্দুল্লাহ সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাঁরা দায়িত্ব পালনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন