প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি অনলাইনে চটকদার ও বিভ্রান্তিকর শিরোনামের প্রবণতা এবং অপসাংবাদিকতা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি মন্তব্য করেন, সস্তা জনপ্রিয়তার জন্য মূল ঘটনা আড়াল করে এ ধরনের চর্চা বাড়ছে।
সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে নিজেকে উল্লেখ করে দীঘি বলেন, সাংবাদিকতার প্রথম নীতিই হলো কাউকে হেয় বা ক্ষতিগ্রস্ত করে প্রশ্ন না করা। কিন্তু বর্তমানে চটকদার ক্যাপশন এবং সংবেদনশীল শিরোনাম দিয়ে খবরের মূল বিষয়বস্তু পরিবর্তন করা হচ্ছে।
গণমাধ্যমের প্রতি তার শ্রদ্ধার কথা জানিয়ে দীঘি বলেন, তার নানা সাংবাদিক ছিলেন এবং মরহুম মায়েরও অনেক সাংবাদিক বন্ধু ছিলেন। নিকটজনদের মধ্যে অনেকেই এই পেশায় আছেন। তাই বর্তমান এই অপেশাদার চর্চা তাকে কষ্ট দেয়।
তিনি আরও বলেন, এখন নিয়ম না মেনে শুধুমাত্র মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডিও দিয়ে চটকদার কনটেন্ট তৈরি করা হচ্ছে। ভিউ বাড়ানোর জন্য সাক্ষাৎকারের অপ্রাসঙ্গিক অংশ কেটে বিভ্রান্তিকর ক্যাপশন দেওয়া হচ্ছে, যা পাঠক এবং দর্শকদের বিভ্রান্ত করছে।
উল্লেখ্য, দীঘি ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে শিশুশিল্পী হিসেবে পর্দায় আসেন। ২০১২ সাল পর্যন্ত তিনি ৩৬টি সিনেমায় কাজ করেন। এরপর পড়াশোনার জন্য বিরতি নিয়ে পরে নায়িকা হিসেবে ফিরে আসেন। গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমা দিয়ে তিনি নতুন করে আলোচনায় আসেন। বর্তমানে তার অভিনীত ‘বিদায়’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন