প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশে সরকারি জান্তা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) তুমুল লড়াই চলমান রয়েছে টেকনাফ (কক্সবাজার) সীমান্তে। সীমান্তের এপারে থেকে মিয়ানমার থেকে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। শক্তিশালী মর্টারশেলের বিকট শব্দ কেঁপে তুলেছে টেকনাফের শাহপরীরদ্বীপ, সাবরাং, নাজিরপাড়া, টেকনাফ পৌরসভা, জালিয়াপাড়া, নাইট্যংপাড়া, হ্নীলা, জাদিমুড়া, দমদমিয়া, সাবরাং, হ্নীলা এবং হোয়াইকংসহ মোট ৩টি ইউনিয়নের অর্ধেকেরও বেশি বাড়িঘর। প্রচণ্ড শব্দের সঙ্গে ভূমিকম্পের মতো ভাঙছে বাড়িঘরসহ নানা স্থাপনা।
শাহপরীরদ্বীপের এক বাসিন্দা মো. ইসমাইল জানান, রাত ৯টা ১৫ মিনিটে পরপর কয়েকটি বিকট শব্দ শুনতে পাওয়া গেছে।
টেকনাফ পৌরসভার নাইট্যপাড়ার সাবেক কাউন্সিলর শাহ আলম বলেন, মিয়ানমার থেকে ভেসে আসা শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠেছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল থেকে বিস্ফোরণের বিকট শব্দ এসেছে, যা তার এলাকাতেও শোনা গেছে। নাফ নদীর ওপার থেকে থেমে থেমে এ বিকট আওয়াজ ভেসে আসছে। এর ফলে সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের মাঝে আবারও নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
বিষয়টি সম্পর্কে সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবির চৌকস সৈনিকদের নিয়ে সীমান্তে অবস্থান করছি। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন