প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কর্ণফুলী পানি শোধনাগার থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পর্যন্ত পাইপলাইন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চুয়েট ক্যাম্পাসে পানি সরবরাহ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার ১ ও ২ থেকে দৈনিক ২৯ কোটি লিটার পানি মহানগরীতে সরবরাহ করে আসছে। চট্টগ্রাম ওয়াসা এই পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের কাজ শুরু করেছে।
ভিত্তিপ্রস্থর স্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি মন্তব্য করেন, "চুয়েটে দীর্ঘ দিনের পানির সমস্যা সমাধানে চট্টগ্রাম ওয়াসার উদ্যোগকে আমি স্বাগত জানাই। বর্তমান সরকার সবার জন্য সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। এই পানি সরবরাহ কাজ সমাপ্ত হলে চুয়েটের পানি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। এতে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।"
প্রসঙ্গত, ১৯৬৮ সালে রাউজানে প্রতিষ্ঠিত চুয়েট দেশের অন্যতম প্রধান পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বর্তমানে এখানে ৫টি অনুষদ, ১৮টি বিভাগ, ৬৩৬৭ জন শিক্ষার্থী এবং ৩৬১ জন শিক্ষকসহ মোট ১ হাজার ৫৩ জনবল রয়েছে। এই প্রতিষ্ঠানে ৬টি ছাত্র হল ও ৩টি ছাত্রী হলসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক এলাকায় প্রায় ৬ হাজার ৫০০ জন বসবাস করে। চুয়েট দীর্ঘদিন ধরে আন্ডারগ্রাউন্ড পানি উত্তোলন করে পানির চাহিদা পূরণ করে আসছে। শুষ্ক মৌসুমে ভূ-গর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় চুয়েটে পানি সরবরাহ পরিস্থিতি নাজুক হয়ে পড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন