প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডিয়ান ডলারের (লুনি) দরপতনের প্রভাবে জুন মাসে বিশ্বের সঙ্গে কানাডার বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে। একই সময়ে দেশটির রফতানি এবং আমদানি- উভয়ই সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।
মঙ্গলবার প্রকাশিত সংস্থার প্রতিবেদনে বলা হয়, জুনে কানাডার পণ্য রফতানি আগের মাসের তুলনায় ০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমদানিও ০ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ কারণে মে মাসে ৩ দশমিক ৭ বিলিয়ন কানাডিয়ান ডলারের বাণিজ্য উদ্বৃত্ত জুনে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে। এই হলো টানা চতুর্থ মাসের মতো কানাডার বাণিজ্য উদ্বৃত্ত বিশ্ব বাজারে ধরে রাখা।
এছাড়াও, স্ট্যাটিস্টিকস কানাডা জানাচ্ছে, জুনে কানাডিয়ান ডলারের গড় বিনিময় হার ছিল প্রতি মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৭১ সেন্ট, যা মে মাসের তুলনায় প্রায় ১ দশমিক ৭ সেন্ট কম। এই হলো ২০২২ সালের অক্টোবরের পর লুনির সবচেয়ে বড় মাসিক দরপতন।
কারণ হিসেবে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্যের বেশিরভাগ লেনদেন মার্কিন ডলারে হওয়ায় কানাডিয়ান ডলারের অবমূল্যায়ন রপ্তানির মূল্যকে কানাডিয়ান ডলারে বাড়িয়ে দেখিয়েছে। এই কারণে রপ্তানি এবং আমদানির ডলার মূল্য বৃদ্ধি পেয়ে বাণিজ্য উদ্বৃত্ত বাড়ছে।
হয়তো মার্কিন ডলারের হিসাবে চিত্রটি ভিন্ন রকম। সংস্থার তথ্য অনুযায়ী, জুনে প্রকৃত রপ্তানি ২ শতাংশ এবং আমদানি ২ দশমিক ১ শতাংশ কমেছে।
অর্থনীতিবিদদের অভিমত, আন্তর্জাতিক বাণিজ্যের বেশিরভাগ লেনদেন মার্কিন ডলারে হওয়ায় কানাডিয়ান ডলারের অবমূল্যায়ন রফতানিকারকদের জন্য একটি সুবিধা তৈরি করেছে। বিদেশি ক্রেতাদের কাছ থেকে মার্কিন ডলারে পাওয়া অর্থ কানাডিয়ান ডলারে রূপান্তরের সময় উচ্চ মূল্য পাওয়ার ফলে রফতানি ও আমদানির কানাডিয়ান-ডলার হিসাব বৃদ্ধি হয়েছে।
এছাড়া, কানাডা মূলত স্বর্ণ ও কপার রফতানির ইতিবাচক প্রবৃদ্ধি এবং অভ্যন্তরীণ এ আই ডাটা সেন্টারের নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সরঞ্জাম আমদানি বৃদ্ধির কারণে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে।
এমনকি, যুক্তরাষ্ট্রভিত্তিক শুল্ক বা ট্যারিফের ঝুঁকি সামলাতে বিশ্ববাজারে বাণিজ্যিক পরিধি সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক চুক্তি সম্পাদনে সহায়তা দেওয়ার জন্য কানাডা সরকার সম্প্রতি একটি স্ট্রাটেজিক এক্সপোর্ট অফিস প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন