প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের ফটিকছড়িতে গত কয়েক সপ্তাহ ধরে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জনমনে উদ্বেগ-আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। একদিকে মন্দিরে ঢুকে স্বর্ণালংকার ও পূজার সামগ্রী চুরি হচ্ছে, অন্যদিকে ভোরে সিএনজি থামিয়ে চালককে পিটিয়ে যাত্রীদের টাকা ও মোবাইল লুটের ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ উঠেছে, মসজিদ, দানবাক্স, বসতঘর, দোকানপাট, সিএনজি, মোটরসাইকেল ও টিউবওয়েলও চোরচক্রের হাত থেকে রেহাই পাচ্ছে না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। চোরেরা তিনটি ঘট, ঘটের গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি লকেটসহ পূজার সামগ্রী নিয়ে যায়। মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ধর জানান, এতে আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণ ছিল। এর কয়েকদিন আগে বিএনপি নেতা সরোয়ার হোসেনের বড় ভাইয়ের ঘর থেকেও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অমর কান্তি দে বলেন, দুর্গাপূজার আগে এমন চুরির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি রবিউল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।
অন্যদিকে মঙ্গলবার ভোরে ভূজপুর ন্যাশনাল স্কুলের পশ্চিম পাশের স্পিড ব্রেকারে সিএনজি থামিয়ে চালককে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে যাত্রীদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় মোটরসাইকেলে আসা তিন যুবক।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ছিনতাইকারীরা তার আগেই পালিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে স্থানীয়দের প্রশ্ন, প্রতিটি ঘটনায় ভুক্তভোগীর অভিযোগ বা মামলার অপেক্ষায় থাকলে অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা কী? তাদের দাবি, চুরি-ছিনতাই রোধে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও অপরাধীদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন