ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চুয়াডাঙ্গায় সীমিত উপস্থিতিতে এনসিপির প্রতিবাদ কর্মসূচি


চুয়াডাঙ্গায় সীমিত উপস্থিতিতে এনসিপির প্রতিবাদ কর্মসূচি

 

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৭ জন নেতাকর্মী নিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৬টায় জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশের সময় এনসিপি নেতারা উল্লেখ করেন, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে ওই হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা করা হয়।

আরও পড়ুন: দিনাজপুরে ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

জাতীয় নাগরিক পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলী রুসদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সংগঠন সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্যসচিব ইয়াছিন আলী এবং ছাত্র শক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় স্কুলছাত্র রিহাদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


খুলনায় স্কুলছাত্র রিহাদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মহানগরীর রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. রিহাদ হোসেনের হত্যা মামলায় ৪ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং অনাদায়ে তাদের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুস শাহাদাত এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রাজু শেখ ওরফে গাংগুয়া, শামীম ওরফে সবুজ মোড়ল, নুর আলম সিদ্দিক ওরফে কলিন্স ওরফে বাদশা এবং জয়ন্ত।

এছাড়া মামলার আরও দুটি ধারায় তাদের পৃথক মেয়াদে সাজা ও অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মামলার অপর আসামি আবুল কালাম আজাদকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহাগ তালুকদার, শামীম হোসেন ও শহিদুর রহমান ওরফে শাওনকে আদালত খালাস প্রদান করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৬ ডিসেম্বর সন্ধ্যায় বাবার ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রিহাদ হোসেন। পরে কয়েকজন যাত্রী তার ইজিবাইক ভাড়া করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

রিহাদ নিখোঁজ হওয়ার আগে ব্যবহৃত মোবাইল ফোন থেকে গ্যারেজ মালিককে জানিয়েছিলেন, ফিরতে দেরি হবে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে আড়ংঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে ৯ ডিসেম্বর বিকেলে ডুমুরিয়া উপজেলার পঞ্চু খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক কিশোরের মরদেহ সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে পরিবারের সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি রিহাদের বলে শনাক্ত করেন।

তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের চাচা শেখ জাহাঙ্গীর বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলাটি আদালতে বিচারের জন্য উপস্থাপন করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ওয়ানডেতে মিরাজের পরিবর্তে নতুন অধিনায়ক লিটন

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল নতুন নেতৃত্ব কাঠামো ঘোষণা করেছেন জাতীয় দলের জন্য। নতুন সিদ্ধান্ত অনুসরণ করে, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নির্ধারিত হয়েছেন লিটন দাস।

লিটন মেহেদী হাসান মিরাজের স্থলাভিষিক্ত হলেন এই ফরম্যাটে।

এর ফলে সাদা বলের দুটি সংস্করণ - ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুটিতেই লিটন দায়িত্বে থাকবেন। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে তিনি আগে থেকেই নিয়োজিত ছিলেন।

অন্যদিকে, টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত বহাল থাকছেন।

তামিম ইকবাল বলেন, "দলের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় এই নতুন নেতৃত্ব কাঠামো অনুমোদন করেছে বোর্ড।"

সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক হয়েছেন তাওহীদ হৃদয়। লাল বলের ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি।

মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তামিম তার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জানান, "অলরাউন্ডার হিসেবে দলের জন্য মিরাজের পারফরম্যান্সই এখন বেশি গুরুত্বপূর্ণ।"

তামিম বলেন, "সাম্প্রতিক সিরিজগুলোতে অধিনায়ক হিসেবে মিরাজ দারুণ কাজ করেছে। তবে আমরা চাই সে পুরো মনোযোগ ব্যাটিং ও বোলিংয়ে দিক এবং আমরা তার কাছ থেকে যে মানের পারফরম্যান্স আশা করি, সেখানে ফিরে আসুক।"

তিনি আরও বলেন, মিরাজের সঙ্গে আলোচনা করে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তামিম ইঙ্গিত দেন যে ভবিষ্যতে মিরাজ আবারও নেতৃত্বের ভূমিকায় ফিরে আসতে পারেন।

বাংলাদেশের ক্রিকেটে মিরাজের গুরুত্বপূর্ণ অবদানও তিনি উল্লেখ করেন।

তিন সংস্করণের জন্য তিনজন আলাদা অধিনায়ক না রাখার পেছনে খেলোয়াড়দের ইনজুরির বিষয়টিকে বড় কারণ হিসেবে তুলে ধরেন তামিম।

তিনি আরও জানান, দেশের পেসারদের মধ্যে ইনজুরির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তাদের কাজের চাপ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তামিম বলেন, "তিনজন অধিনায়ক থাকলে প্রত্যেকেই নিজের ফরম্যাটে সেরা বোলারদের খেলাতে চাইবে, এতে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ পড়ে। কিন্তু সাদা বল ও লাল বলে আলাদা অধিনায়ক থাকলে তারা নিজেদের মধ্যে সমন্বয় করে বোলারদের কাজের চাপ আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।"

তিনি বলেন, জিম্বাবুয়ে সফর শেষে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে আগামী ছয় মাসের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হলো জাতীয় দলের পারফরম্যান্সের উন্নতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে মিছিলকালে ছাত্রলীগের দুই নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


চট্টগ্রামে মিছিলকালে ছাত্রলীগের দুই নেতা আটক

চট্টগ্রামে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে মিছিলের ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকালে নগরীর বন্দর থানার আউটার রিং রোড সংলগ্ন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়ারা হলেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন মগধরা ২ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে মো. সজীব আলী (১৯) এবং বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের মোক্তার আহমেদের ছেলে মো. তানভীর (২১)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বুধবার সকালে আনন্দবাজার সাগরপাড়ের পাশে আউটার রিং রোড এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদ এলাকায় প্রবেশ করতেই পুলিশ তাদের ধাওয়া প্রদান করে।

এই সময় বাকিরা পালিয়ে গেলেও সজীব ও তানভীর পুলিশের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করছেন এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদের ধাওয়া করে। পরে দুজনকে গ্রেফতার করা হয়।’

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইঁদুর নিধনের ওষুধ সেবনে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


ইঁদুর নিধনের ওষুধ সেবনে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় দুটি পৃথক ঘটনায় আত্মহত্যার কারণে মৃত্যু ঘটেছে। বুধবার (২৯ জুলাই) কাচিনা ইউনিয়ন এবং রাজৈ ইউনিয়নে এই ঘটনার উদ্ভব ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন, কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের রফিকুল ইসলামের ১৪ বছরের মেয়ে নবম শ্রেণির স্কুল ছাত্রী রাকিবা ইসলাম এবং অন্যজন হলেন, রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের আফাজ উদ্দিনের ২৩ বছরের ছেলে মো. রিফাত।

পুলিশের সূত্র অনুযায়ী, কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের এক স্কুলছাত্রী রাকিবা ইসলাম দুপুর ১২টার দিকে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তার পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার এসআই মোহাম্মদ ওয়াছিম উদ্দিন জানিয়ে দেন, “আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করি।”

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত স্কুলছাত্রী রাকিবা ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে, রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের যুবক রিফাত মঙ্গলবার রাতে নিজ ঘরে বিষ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তার মা সেলিনা খাতুন যখন তার ছেলের প্রয়োজনায় ঘরে প্রবেশ করেন, তখন রিফাত বিষক্রিয়ায় ছটফট করছিলেন। সেলিনার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কোতোয়ালি মডেল থানায় বার্তা প্রেরণ করেছি।” তিনি আরো জানান, “ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%