প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে ওষুধ ও বিকাশের দোকানদারকে নেশাযুক্ত দ্রব্য মিশিয়ে জুস খাওয়ানোর পর অজ্ঞান করা হয় এবং ক্যাশ ড্রয়ার থেকে নগদ প্রায় দুই লক্ষ দয় হাজার চারশত টাকা চুরির অভিযোগ উঠেছে।
এই ব্যাপারে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কৈজুরী ইউনিয়নের ভাটপারা গ্রামের মোঃ রওশন আলীর পুত্র মো: রাকিব আহম্মেদ দীর্ঘদিন ধরে পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে ময়না মেডিকেল হল নামক ওষুধ ও বিকাশের দোকান পরিচালনা করে আসছেন। গত ০৮-০৯-২৬ মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে পার জামিরতা গ্রামের মোঃ আশরাফ আলীর পুত্র মোঃ নাহিদ হোসেন দোকানদার রাকিবকে জুস নিয়ে এসে খাওয়ানোর পরপরই তিনি অজ্ঞান হয়ে যান। এই সুযোগে নাহিদ হোসেন দোকানে প্রবেশ করে ড্রয়ার থেকে ২,১০৪০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
ব্যবসায়ী রাকিব আরও জানান, স্থানীয় প্রধান বর্গদের এ বিষয়ে অবহিত করে এর কোনো সুচনা না পাওয়ায় এবং নাহিদ হোসেন এলাকার প্রভাবশালী হিসাবে বর্তমানে তিনি দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এছাড়া, নাহিদ হোসেন দোকান না খুলতে নানা ভাবে হুমকি প্রদান করে আসছে বলেও অভিযোগ করেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার উপ পরিদর্শক মোন্তাজ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে সেখানে গিয়েছিলাম। দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত নাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমি অসুস্থ, এ বিষয়ে কিছু বলতে পারবো না। স্থানীয়ভাবে কথা চলছে, আমার অভিভাবকদের সাথে পরে কথা বলবো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন