ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

এ মতবিনিময় সভাটি সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ এবং উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মনসুর আলী।

আরও পড়ুন: কাদের গনি চৌধুরী: বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সম্প্রীতির ভূস্বর্গ

এছাড়া, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, গোলাম মোস্তফা, বেনজির রহমান, মিহির কুমার সরকার, সাগর খান, আনোয়ার হোসেন, আবু মোতালেব মতি, হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, তরিকুল ইসলাম জেন্টু, সাইফ হাসান খান সৈকত, হেদায়েতুল নয়ন, ফিরোজ হোসেন, এরশাদ আলী ও মিজানসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা আদমদীঘি উপজেলা সদর এবং সান্তাহার পৌরসভার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় নানা বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জ সদর হাসপাতালে ৫ দালালের ৭ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


হবিগঞ্জ সদর হাসপাতালে ৫ দালালের ৭ দিনের কারাদণ্ড

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির (SRB) সদস্যরা। এই অভিযানে ৫ জন চিহ্নিত দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে এই ঝটিকা অভিযানটি পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া। এদের মধ্যে বেশ কয়েকজন পূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দালালির অভিযোগে আটক হয়েছিল বলে জানা গেছে।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এই ৫ দালালকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকেই দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর এ বিষয়ে বলেন- জেলা সদর হাসপাতালে সাধারণত গ্রামগঞ্জ থেকে সহজ-সরল ও দরিদ্র মানুষ চিকিৎসা নিতে আসেন। একটি চক্র এই সুযোগটি কাজে লাগিয়ে তাদের বিভিন্ন ফাঁদে ফেলে অবৈধভাবে টাকা-পয়সা হাতিয়ে নিত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় সন্ত্রাসবিরোধী মামলায় ৩ আইনজীবীর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


কুমিল্লায় সন্ত্রাসবিরোধী মামলায় ৩ আইনজীবীর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো

কুমিল্লা আদালতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার প্রেক্ষাপটে, হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিনে থাকা চার আইনজীবী ১৭ নভেম্বর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হন, যেহেতু তাঁদের জামিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

এ সময় বিজ্ঞ জেলা ও দায়রা জজ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিটনের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে, অ্যাডভোকেট আবু ইউছুফ, অ্যাডভোকেট রেজাউল করিম এবং অ্যাডভোকেট নাসরুল আহসান অপুর জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদরুন্নেসা কলেজে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও ওরিয়েন্টেশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


বদরুন্নেসা কলেজে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও ওরিয়েন্টেশন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটির (বিবিডিএস) নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামসুন্নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী প্রফেসর মোছা. খুজিস্তা আক্তারা বানু।

এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, ডিবেটিং সোসাইটির নবীন সদস্য এবং নতুন ও পুরোনো প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বারোয়ারি ও রম্য বিতর্কের আয়োজন করা হয়। বারোয়ারি বিতর্কের বিষয় ছিল ‘সফল হওয়ার চাপে আমরা সুখী হতে ভুলে যাচ্ছি’ এবং ‘আমরা ভবিষ্যৎ গড়তে গিয়ে বর্তমানকে হারিয়ে ফেলছি’। অন্যদিকে, রম্য বিতর্কের বিষয় ছিল ‘পাত্রী হিসেবে আমিই সেরা’।

প্রধান অতিথির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, "বেগম বদরুন্নেসা ডিবেটিং সোসাইটি ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করবে" বলে তিনি আশাবাদী। এ সংগঠন থেকেই ভবিষ্যতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমলা ও ব্যবসায়ী তৈরি হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শামসুন্নাহার শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উৎসাহিত করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং যুক্তিনির্ভর চিন্তাচর্চার গুরুত্ব তুলে ধরেন।

এ ছাড়া বক্তব্য দেন ডিবেটিং সোসাইটির পুরোনো প্যানেলের সভাপতি আফরিন মারিয়া। তিনি নবীন সদস্যদের স্বাগত জানান এবং বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের যুক্তি উপস্থাপন, নেতৃত্বের দক্ষতা ও আত্মবিশ্বাস বিকাশের আহ্বান জানান। পাশাপাশি ডিবেটিং সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে নবীন-প্রবীণ সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিবেটিং সোসাইটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে মুসলিমদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


তুরস্কে মুসলিমদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি

বিশ্বভ্রমণে বেরিয়ে মুসলিমদের আতিথেয়তা, উদারতা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক চীনা দম্পতি। মোইয়ুয়ান সং এবং লুওসি জু, যাঁরা বেইজিংয়ের বাসিন্দা, প্রায় দুই বছর আগে চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বের হন।

এই দম্পতির আট বছরের বিবাহিত জীবনের শুরুতে তাঁরা ইন্দোনেশিয়ায় যান। সেখানে স্থানীয় মুসলিমদের সরলতা ও আতিথেয়তায় তাঁরা অভিভূত হন এবং ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

পরবর্তীতে, তাঁরা তুরস্ক সফরে যান। দেশটির আন্টালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আইসেল ও আবদুর রহমান আকগোচের সঙ্গে তাঁদের পরিচয় ঘটে। আলাপচারিতার এক পর্যায়ে ওই পরিবার তাঁদের নিজ বাড়িতে আমন্ত্রণ জানান। সেখানে চীনা দম্পতি তুরস্কের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানার সুযোগ পান।

লুওসি জু-এর ইসলামের প্রতি আগ্রহ দেখে আইসেল আকগোচ তাঁকে পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন। আইসেল জানান, ধর্ম পরিবর্তনের জন্য প্ররোচিত করতে নয়, বরং পবিত্র এই গ্রন্থটি সম্পর্কে জানার উদ্দেশ্যে তিনি কোরআন উপহার দিয়েছিলেন। তুরস্ক ছাড়ার পরও চীনা দম্পতি ওই তুর্কি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং ইসলাম সম্পর্কে নিজেদের পড়াশোনা চালিয়ে যান।

অবশেষে, তাঁরা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং যে শহরে তাঁদের এই যাত্রার শুরু হয়েছিল, সেই আন্টালিয়াতেই ফিরে আসেন। আন্টালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয় মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তাঁদের নতুন নাম রাখা হয় মুহাম্মদ মুরাদ এবং লায়লা বেতুল। ওই মসজিদের ইমাম তাঁদের ইসলামিক রীতি অনুযায়ী বিবাহ (নিকাহ) সম্পন্ন করেন।

মোইয়ুয়ান সং জানান, বিভিন্ন দেশে ভ্রমণের সময় মুসলিমদের কাছ থেকে পাওয়া দয়া, ভালোবাসা ও আন্তরিকতাই তাঁদের ইসলামের প্রতি আগ্রহী করে তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, কেউ তাঁদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি বা ধর্মান্তরিত হতে বলেনি; বরং মুসলিমদের আচরণ দেখেই তাঁদের মধ্যে এই ধর্ম জানার আগ্রহ তৈরি হয়েছে।

আবদুর রহমান আকগোচ জানান, একদিন মোইয়ুয়ান সং তাঁর সঙ্গে মসজিদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেখানে নামাজ আদায়ের সময় ওই চীনা যুবক অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত চোখে নামাজ আদায় করেন।

সং আরও উল্লেখ করেন, মুসলিম হওয়ার পর থেকে তিনি হৃদয়ে এক অনাবিল প্রশান্তি অনুভব করছেন। জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও নামাজ আদায় তাঁদের মানসিক ও আধ্যাত্মিক শক্তি জোগায় বলেও জানান তিনি।

এদিকে, ওই তুর্কি পরিবারটি এখনো চীনা দম্পতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। আকগোচ দম্পতি জানান, তাঁরা মুহাম্মদ মুরাদ ও লায়লা বেতুলকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসেন এবং আগামী মে মাসে তাঁদের সঙ্গে দেখা করতে চীন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%