প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিপুন ফোনে কথা বলছিলেন, স্পিকার বললেন লবিতে গিয়ে কথা শেষ করে আসুন।
জাতীয় সংসদের বৈঠকে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে কথা বলা এবং মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। এ সময় তিনি সংরক্ষিত নারী আসনের বিএনপির এমপি নিপুন রায় চৌধুরীকে লবিতে গিয়ে কথা বলার জন্য পরামর্শ দেন।বুধবার অনুষ্ঠিত জাতীয় সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের বক্তব্য চলাকালীন এই ঘটনা ঘটে। স্পিকার এদিন বিধি ৭১-এ মোট ৬১টি নোটিস পাওয়ার কথা উল্লেখ করেন। এর মধ্যে তিনটি নোটিস তিনি গ্রহণ করেন।
বাকি নোটিসদাতাদের মধ্যে সদস্যদের দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। পুরো পর্বের জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়।
সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের জন্য নির্ধারিত দুই মিনিট শেষ হওয়ার পর স্পিকার অধিবেশন কক্ষে মোবাইলে কথা বলছিলেন নিপুন রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, ‘মাননীয় সদস্য নিপুন রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয়নি। কাছেই লবি আছে, সেখানে গিয়ে কথা শেষ করে আসুন।’
এরপর স্পিকার অধিবেশন কক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে কথা বলে আসবেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন