প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ইউক্রেন প্রথমবারের মতো লেজার অস্ত্রের মাধ্যমে একটি রাশিয়ান জেটচালিত ড্রোন ভূপাতিত করেছে। এই তথ্যটি শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সহায়তাপুষ্ট প্রতিরক্ষা গোষ্ঠী ব্রেভ১ প্রকাশ করেছে।
এই সপ্তাহের শুরুতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা সেরহি বেস্করেস্তনভ একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে আগুনের গোলা হয়ে একটি লক্ষ্যবস্তুকে নিচে আছড়ে পড়তে। তিনি জানান, লেজার ব্যবস্থার সাহায্যে রাশিয়ার ‘গেরান’ জেটচালিত ড্রোনটি প্রথমবারের মতো ভূপাতিত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি কিয়েভ থেকে এ খবরটি নিশ্চিত করেছে। ব্রেভ১ জানায়, সম্প্রতি অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের একটি লেজার ব্যবস্থা শত্রুপক্ষের একটি জেটচালিত ড্রোন ধ্বংস করতে ব্যবহৃত হচ্ছে।
তারা আরও জানায়, ব্রেভ১-এর অনুদানপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান এই অস্ত্রটি তৈরি করেছে, যা পরিচালনা করছে একটি বেসরকারি আকাশ প্রতিরক্ষা দল।
তবে ব্রেভ১ সতর্ক করে বলেছে, ‘প্রথমবারের মতো সফলভাবে ড্রোন ভূপাতিত করা মানে এই নয় যে, প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত।’ সংস্থাটি জানায়, ‘লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।’ বর্তমানে ইউক্রেনে অন্তত সাতটি দল লেজার অস্ত্র তৈরির কাজ করছে।
জেলেনস্কির উপদেষ্টা বেস্করেস্তনভ জানান, কারমাইন স্কাইয়ের তৈরি ‘ব্লিস্ক’ নামের এই ব্যবস্থা ব্যবহারের সময় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষায় নিয়োজিত ছিল।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন প্রায় প্রতিদিন রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো জেটচালিত ড্রোনের ব্যবহার বৃদ্ধি করেছে। এসব ড্রোন আগের মডেলগুলোর তুলনায় দ্রুতগতির এবং ভূপাতিত করাও কঠিন।
ব্রেভ১-এর তথ্য অনুযায়ী, ১৯৭০-এর দশক থেকে লেজার অস্ত্র তৈরির কাজ চলছে। তবে মাত্র কয়েকটি দেশ এ প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করছে। আকাশে উড়ন্ত লক্ষ্যবস্তু লেজার প্রযুক্তি দিয়ে সফলভাবে ভূপাতিত করার ঘটনা এখনো বিরল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন