প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে বলেছে, যদি দেশটি হস্তক্ষেপ অব্যাহত রাখে, তাহলে ‘ভয়ংকর ও উদ্বেগজনক পরিস্থিতির’ সম্মুখীন হতে হবে। একই সঙ্গে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক উপস্থিতির মাধ্যমে সীমান্তজুড়ে নতুন পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পিয়ংইয়ং।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুরো সীমান্ত এলাকায় সতর্কতার মাত্রা বৃদ্ধি করা হবে।
তিনি উল্লেখ করেছেন, কয়েক দিনের মধ্যে সীমান্তে দক্ষিণ কোরিয়াবিরোধী লাউডস্পিকার স্থাপনের প্রস্তুতি নেওয়া হবে। এই পদক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ানোর লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে।
কিম ইয়ো জং সতর্ক করে বলেছেন, সিউল যদি হস্তক্ষেপ অব্যাহত রাখে, তাহলে এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তবে দক্ষিণ কোরিয়ার কোন নির্দিষ্ট পদক্ষেপের জন্য এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাম্প্রতিক এই ঘোষণাটি দুই কোরিয়ার সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের পর শান্তিচুক্তির পরিবর্তে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। ফলে আনুষ্ঠানিকভাবে দুই দেশ এখনো যুদ্ধাবস্থার অবসান ঘটাতে পারেনি।
সূত্র: আনাদোলু
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন