প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেসরকারি স্কুল এবং কলেজে কর্মরত ৩৭৬ জন শিক্ষক-কর্মচারী নতুনভাবে এমপিওভুক্ত হয়েছেন। একই সময়ে বিএড স্কেল পেয়েছেন ১ হাজার ৫৯৪ জন এবং উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন ৫ হাজার ৪৭৪ জন শিক্ষক-কর্মচারী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন এমপিওভুক্তদের মধ্যে ২৭২ জন স্কুল পর্যায়ের এবং ১০৪ জন কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারী রয়েছেন। বিএড স্কেল প্রাপ্ত ১ হাজার ৫৯৪ জনই স্কুল পর্যায়ের শিক্ষক। অন্যদিকে, উচ্চতর গ্রেড বা টাইম স্কেল প্রাপ্ত ৫ হাজার ৪৭৪ জনের মধ্যে ৫ হাজার ১৬৯ জন স্কুলের এবং ৩০৫ জন কলেজের শিক্ষক-কর্মচারী।
এছাড়া, জানা গেছে, সারাদেশে এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ৩ হাজার ৪৮১টি বকেয়া আবেদন। এর মধ্যে স্কুল পর্যায়ে ২ হাজার ৮৯৩টি এবং কলেজ পর্যায়ে ৬৪৮টি আবেদন রয়েছে।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যান
ঢাকা অঞ্চল: নতুন এমপিওভুক্ত হয়েছেন ৪০ জন স্কুল পর্যায়ের এবং ২৯ জন কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারী। বিএড স্কেল পেয়েছেন ২৫৫ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন ৪৪৩ জন স্কুলের এবং ২০ জন কলেজের। এ অঞ্চলে বকেয়া আবেদন রয়েছে ৩৭৭টি স্কুলের এবং ১১৫টি কলেজের। মোট আবেদন জমা পড়েছে ১ হাজার ২৯৬টি স্কুলে এবং ২৫৫টি কলেজে।
রাজশাহী অঞ্চল: নতুন এমপিওভুক্ত হয়েছেন ৭৫ জন স্কুলের এবং ৩৪ জন কলেজের শিক্ষক-কর্মচারী। বিএড স্কেল পেয়েছেন ৩০০ জন স্কুল শিক্ষক। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন ৪৮৪ জন স্কুলের এবং ৭৪ জন কলেজের। বকেয়া আবেদন রয়েছে ৪১৯টি স্কুলের এবং ১৩৭টি কলেজের। মোট আবেদন জমা পড়েছে ২ হাজার ২টি স্কুলে এবং ৪৩৫টি কলেজে।
রংপুর অঞ্চল: নতুন এমপিও পেয়েছেন ৭৭ জন স্কুলের এবং ১০ জন কলেজের শিক্ষক-কর্মচারী। বিএড স্কেল পেয়েছেন ২৬৬ জন। উচ্চতর গ্রেড পেয়েছেন ৬৭২ জন স্কুলের এবং ৩২ জন কলেজের। বকেয়া আবেদন রয়েছে ৩৫৫টি স্কুলের এবং ১১৮টি কলেজের। মোট আবেদন জমা পড়েছে ১ হাজার ৭০৮টি স্কুলে এবং ২৫৫টি কলেজে।
খুলনা অঞ্চল: নতুন এমপিওভুক্ত হয়েছেন ১৪ জন স্কুলের এবং ১৪ জন কলেজের শিক্ষক-কর্মচারী। বিএড স্কেল পেয়েছেন ১১৫ জন। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন ১ হাজার ২৩৩ জন স্কুলের এবং ৮২ জন কলেজের। বকেয়া আবেদন রয়েছে ৩২৪টি স্কুলের এবং ৮২টি কলেজের। মোট আবেদন জমা পড়েছে ১ হাজার ৫৫৪টি স্কুলে এবং ২১২টি কলেজে।
এছাড়া, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলেও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক-কর্মচারীদের আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
অঞ্চলভিত্তিক মোট নিষ্পত্তি হওয়া আবেদনের পরিসংখ্যান অনুযায়ী, ময়মনসিংহে স্কুল পর্যায়ে ১ হাজার ১৬৫টি এবং কলেজে ৯০টি, কুমিল্লায় স্কুলে ৯২২টি এবং কলেজে ১৩৪টি, চট্টগ্রামে স্কুলে ৫৯৭টি এবং কলেজে ১০৭টি, বরিশালে স্কুলে ১ হাজার ২০৬টি এবং কলেজে ২৮৫টি এবং সিলেটে স্কুলে ৪২৩টি এবং কলেজে ৭৬টি আবেদন নিষ্পত্তি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন