প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় দেশের মানুষের কাছ থেকে পাওয়া অভাবনীয় সাড়ায় তিনি আপ্লুত। মাহির পক্ষে পড়েছে প্রায় ৮ কোটি ভোট এই প্রতিযোগিতায়। বিপুল এই সমর্থনে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
দেশবাসীর এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তাঁর কাছে এই বিপুলসংখ্যক ভোট কেবল প্রতিযোগিতায় এগিয়ে থাকার উপলক্ষ নয়, বরং দেশের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন।
মাহি মনে করেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার এই যাত্রায় দেশবাসীর সমর্থন তাঁকে বাড়তি সাহস জুগিয়েছে। দূর দেশে থেকেও দেশের মানুষের ভালোবাসা অনুভব করছেন তিনি। প্রতিটি ভোট, শুভকামনা ও সমর্থন তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।
দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাহি জানান, এই ভালোবাসা তাঁকে আরও অনুপ্রাণিত করছে। সবার প্রত্যাশার মর্যাদা রাখতে চান তিনি। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করাই এখন তাঁর অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হওয়ার সুযোগ পান সামিরা খান মাহি। এরপর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে মিস ইউনিভার্সের মূল আসরে অংশ নিচ্ছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন