প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ : টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন বাংলাদেশী ডান-হাতি পেসার হাসান মাহমুদ। এর ফলে ভেঙ্গে গেছে সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিকের ২০ বছরের পুরনো রেকর্ড।
আজ শুরু হলো ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট, যেখানে প্রথম দিন ১৭ ওভার বল করে ৫৫ রানে ৬ উইকেট নিলেন হাসান। তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ১৯৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দলের ৪৫ রানের সূচনা শেষে দুটি আক্রমণাত্মক আঘাত হানেন হাসান। তিনি দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে সাজঘরে পাঠান।
পরে তিনি অস্ট্রেলিয়ার শেষ ৪ উইকেটও শিকার করেন এবং ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয় বারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট পূর্ণ করেন। ১৭ ওভার বল করে ৫৫ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে হাসান গড়েছেন টেস্টে বাংলাদেশী বোলার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড।
রফিক গত ২০ বছর ধরে এই রেকর্ডের মালিক ছিলেন। ২০০৬ সালের এপ্রিল মাসে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে ৩২.২ ওভার বল করে ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন রফিক। আজ ২০ বছর পর, ২৬ বছর বয়সী হাসান এই রেকর্ডটি ভেঙে দিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন