প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে সংসদ সদস্য রেহেনা আক্তার রানু হুঁশিয়ারি দিয়েছেন যে, তিনি আমরণ অনশনে যেতে বাধ্য হতে পারেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেলের দিকে জাতীয় সংসদে বক্তব্য দেয়ার সময় তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।
তিনি বলেন, ফেনী ভৌগোলিক অবস্থানের কারণে দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। জেলার মানুষের বহুদিনের প্রত্যাশা একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা।
রানু এমপি আরো বলেন, "আমরা ফেনী থেকে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি।" একইসঙ্গে একজন যোগ্য মন্ত্রীরও উপস্থিতি রয়েছে। ফেনীর গণমানুষ ও আমাদের চারজন এমপির একটি দাবি-ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।
তিনি মন্তব্য করেন, অতীতে ফেনীতে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেটি টিকতে পারেনি।
রেহেনা আক্তার রানু বলেন, "আওয়ামী লীগ কোনো কিছু গড়ে তুলতে জানে না, তারা শুধু ধ্বংস করতে জানে।" অপরদিকে, বিএনপি উন্নয়ন ও প্রতিষ্ঠান গঠনে বিশ্বাস করে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে তারা সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবেন।
রানু বলেন, "ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সংসদে এই বিষয়ে কথা বলেই যাব।" প্রয়োজন হলে সংসদের দক্ষিণ প্লাজায় ফেনীর চারজন এমপি একসঙ্গে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন।
বক্তব্যের শেষে তিনি বিষয়টিকে জরুরি উল্লেখ করে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন