ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পঞ্চগড় ডিসি কার্যালয়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল এসআরবি


পঞ্চগড় ডিসি কার্যালয়ে বোমাসদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল এসআরবি

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেক্সের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবির বোম ডিসপোজাল ইউনিট প্রায় ১৬ ঘণ্টা পর এই বস্তুটি নিষ্ক্রিয় করে। তারা জানিয়েছেন, এটি একটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি বোম, যা আইইডি (Improvised Explosive Device) নামে পরিচিত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে নিরাপদ স্থানে এসআরবির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুটি নিষ্ক্রিয় করেন। পরে এর ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় একটি ৮ দাবির স্মারকলিপি, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগো সংবলিত।

তবে প্রশাসন তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। প্রশাসনের দাবি, বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তি চাদরে মুখ ঢাকা অবস্থায় জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প ডেস্কের কাছে হাতে তৈরি বোমাটি রেখে যায়। বিষয়টি নজরে আসার পর নিরাপত্তা জোরদার করা হয় এবং এসআরবি বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পাত্রী দেখানোর কথা বলে ভাইকে হত্যা

এসআরবি নীলফামারী-১৩-এর সহকারী পুলিশ সুপার তৌহিদ জানান, খবর পেয়ে তাদের বোম ডিসপোজাল ইউনিট নিশ্চিত করে যে এটি আইইডি বোম, যা অতটা ক্ষতিকারক নয়। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকারনাইন কবির বলেন, যে ব্যক্তি হাতে তৈরি বোমাটি রেখে গিয়েছিল, তার মুখ চাদর দিয়ে ঢাকা ছিল। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, "আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। তারা উপস্থিতি জানানোর জন্য বা কোনো পরিবেশ তৈরি করার জন্য এটি করেছে।" তিনি আরও জানান, এমন বস্তু দেখা গেলে তা না ছুঁয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরপ্রদেশে পুলিশের অভিযানে গ্যাংস্টার নাসিম দুররানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


উত্তরপ্রদেশে পুলিশের অভিযানে গ্যাংস্টার নাসিম দুররানি নিহত

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুখ্যাত গ্যাংস্টার নাসিম দুররানি নিহত হয়েছেন। এ অভিযানটি পরিচালনা করে দিল্লি পুলিশ ও নয়ডা পুলিশের বিশেষ টাস্কফোর্সের (এসটিএফ) যৌথ দল। বৃহস্পতিবার কর্মকর্তারা এ বিষয়ে তথ্য প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের রিপোর্ট অনুযায়ী, পুলিশের তথ্যের ভিত্তিতে জানা যায়, দুই দিন আগে কাপিল মিশ্রের কার্যালয়ের সামনে গুলি করে সামির নামে এক যুবককে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে নাসিম দুররানির জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে পুলিশ তার অবস্থান ও চলাচলের ওপর নজরদারি করছিল। গোয়েন্দা তথ্যের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, দুররানি বুলন্দশহরে অবস্থান করছে।

এরপর তাকে গ্রেপ্তারের জন্য দিল্লি পুলিশ ও নয়ডা পুলিশের এসটিএফের যৌথ দল অভিযান শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়, যার ফলস্বরূপ দুররানি নিহত হন। এছাড়া, গ্যাংস্টার ছোট রাজনকে হত্যার ষড়যন্ত্রে দুররানির জড়িত থাকার অভিযোগও রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে হত্যার চুক্তি করা হয়েছিল বলেও জানা গেছে। বন্দুকযুদ্ধ ও পুলিশের অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে আরো তথ্যের জন্য অপেক্ষা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য হজ পালনের বিশেষ সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য হজ পালনের বিশেষ সুযোগ

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পবিত্র হজ-২০২৭ পালনে আগ্রহী হলে কল্যাণ ট্রাস্টের টাকা অগ্রাধিকার ভিত্তিতে পাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আবেদনকারীদের নির্ধারিত কাগজপত্র আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেসব অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পবিত্র হজ-২০২৭ পালনে আগ্রহী, তাদের কল্যাণ ট্রাস্টের টাকা অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্তির জন্য নির্ধারিত কাগজপত্র সংযুক্ত করে এবং ফরম পূরণ করে ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রাস্টের সচিব বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।

হজ পালনে আগ্রহী শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট অফিসের ১৪০৮ নং কক্ষে যথাসময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে সেগুলি হলো- সচিব বরাবর নির্ধারিত ফরমে দরখাস্ত, আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি, সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির প্রত্যয়নপত্র, ট্রাভেল এজেন্সিতে টাকা জমা প্রদানের রশিদের ফটোকপি, হজ-২০২৭-এর চূড়ান্ত নিবন্ধনের ফটোকপি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, আবেদনকারীর হালনাগাদ ও সচল ব্যাংক হিসাবের বিবরণী, এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে আবেদন জমার রিসিট কপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি বিজ্ঞপ্তি

বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস কর্তৃক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দূতাবাসের প্রটোকল শাখায় ‘স্থানীয় কর্মী’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি জাপানি ভাষায় সাবলীল হতে হবে। প্রার্থীকে জাপানি ভাষা মাতৃভাষা হতে হবে অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের (জেএলপিটি) এন২ স্তরের সনদ থাকতে হবে।

এছাড়া, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট ব্যবহারে মৌলিক দক্ষতা থাকা আবশ্যক। সচিবালয় বা প্রটোকল-সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি, বাংলাদেশে কাজ করার বৈধ অনুমতি বা রেসিডেন্স স্ট্যাটাস থাকতে হবে।

কাজের ধরণ:

নিয়োগপ্রাপ্ত কর্মীকে রাষ্ট্রদূত ও মিনিস্টারের সময়সূচি ব্যবস্থাপনা, সভা ও বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি, ইমেইল ও ফোন কল পরিচালনা এবং দাপ্তরিক নথিপত্র প্রস্তুত করার দায়িত্ব পালন করতে হবে। এছাড়া, রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত নৈশভোজের প্রস্তুতিসহ দূতাবাসের বিভিন্ন প্রটোকল-সংক্রান্ত কাজ সম্পাদন করতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:

নির্বাচিত প্রার্থীর বেতন দ্বিতীয় ধাপের সাক্ষাৎকার শেষে যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। কর্মঘণ্টা প্রতি রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিশেষ প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে এবং এ ক্ষেত্রে ওভারটাইম ভাতার সুবিধা থাকবে। এছাড়া, সামাজিক নিরাপত্তা তহবিল বা প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের ২০ শতাংশ জমা হবে, যার মধ্যে কর্মীর পক্ষ থেকে ১০ শতাংশ এবং দূতাবাসের পক্ষ থেকে ১০ শতাংশ প্রদান করা হবে। চাকরি শেষে এই অর্থ এককালীন প্রদান করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীর চাকরিতে যোগদানের সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ১ জানুয়ারি অথবা এর পরবর্তী কোনো সময়।

আবেদন যেভাবে:

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (আবেদনের আগ্রহের কারণ উল্লেখসহ), পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতার সনদপত্র এবং পূর্ববর্তী কর্মস্থলের সুপারিশপত্র (যদি থাকে) একত্র করে ইমেইলে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬। আবেদন পাঠাতে হবে এই [email protected] ঠিকানায়। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই ‘Job Application (প্রার্থীর নাম)’ উল্লেখ করতে হবে।

প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। পুরো নিয়োগ প্রক্রিয়া ও সাক্ষাৎকার জাপানি ভাষায় অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শ্রমিক ও দিনমজুরদের ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শ্রমিক ও দিনমজুরদের ভোগান্তি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে গাজীপুরের কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে উপজেলার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের মতে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আকাশ মেঘে ঢাকা রয়েছে। কখনো হালকা, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, পোশাক শ্রমিক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষের ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে।

চন্দ্রা ত্রিমোড় ও চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল কমে গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও ট্রাক চললেও রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের বাড়তি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই ছাতা মাথায় কিংবা পলিথিন মুড়ি দিয়ে চলাচল করছেন। এক অটোরিকশা চালক মন্তব্য করেন, ‘সকাল থেকে বৃষ্টি, যাত্রী কম। ভিজে ভিজে গাড়ি চালাতে হচ্ছে, আজ আয়ও অনেক কম।’

মৌচাক শিল্প এলাকায় পোশাক শ্রমিকদের ভোগান্তি সবচেয়ে বেশি ছিল। সকাল থেকে বৃষ্টিতে ভিজে কারখানায় যেতে হয়েছে শ্রমিকদের। কারখানার সামনে কাদা-পানি জমে থাকায় চলাচলে কষ্ট হচ্ছে। এক নারী শ্রমিক বলেন, ‘সকালে বৃষ্টিতে ভিজে কারখানায় এসেছি। জামাকাপড় ভিজে যাওয়ায় কাজ করতে খুব কষ্ট হচ্ছে।’

সফিপুর বাজার ও শিল্প এলাকায় দোকানপাট খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এক চা-দোকানি বলেন, ‘সারা দিন বৃষ্টি। দোকানে বসে আছি, কাস্টমার নেই।’ একইভাবে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করতে গিয়ে বৃষ্টিতে ভিজতে হয়েছে যাত্রীদের, বেড়েছে রিকশা ভাড়াও।

উপজেলার ভেতরের গ্রামগুলোর কাঁচা রাস্তায় কাদা-পানি জমে যাওয়ায় শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। এক দিনমজুর বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। বৃষ্টির কারণে আজ কাজ পাইনি, ঘরে বসে আছি।’

বৃষ্টির কারণে কালিয়াকৈরে শীতের অনুভূতি বেড়েছে এবং সকাল থেকে ঠান্ডা বাতাস বইছে। এতে শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন। এক বয়স্ক ব্যক্তি জানান, বৃষ্টিতে ঠান্ডা লেগে যাওয়ায় ঘর থেকে বের হতে পারছেন না।

এদিকে উপজেলার কৃষকেরা জানান, যদি এই বৃষ্টিপাত তিন দিনের বেশি স্থায়ী হয়, তবে মাঠে থাকা শীতকালীন সবজি, ধান ও সরিষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কালিয়াকৈর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টির পরিমাণ ও স্থায়িত্বের ওপর নজর রাখা হচ্ছে এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে গাজীপুরসহ আশপাশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা আরও এক-দুই দিন অব্যাহত থাকতে পারে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষক জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত কালিয়াকৈরে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে।

বৃষ্টির কারণে কালিয়াকৈর উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পৌরসভার পক্ষ থেকে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনো বড় ক্ষয়ক্ষতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

চন্দ্রা থেকে মৌচাক, সফিপুর থেকে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এবং পল্লী বিদ্যুৎ থেকে সূত্রাপুর—সর্বত্রই এখন একই চিত্র। বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে কালিয়াকৈরের জনজীবন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%