প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুল পাঠিয়েছেন। এসব নবী-রসুলের গাইডবুক হিসেবে কিতাব দিয়েছেন। এর মধ্যে সবশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কুরআন। আজ আমরা জানবো, কুরআন হাত থেকে পড়ে গেলে কি ওজন করে সদকা করা জরুরি কিনা?
সমাজে প্রচলিত ধারণা রয়েছে যে, যদি কোনো ব্যক্তির হাত থেকে অনিচ্ছায় বা ভুলবশত কুরআন পড়ে যায়, তাহলে তা ওজন করে চাল বা গম ইত্যাদি সদকা করতে হয়। ইসলামি শরিয়তে এর ভিত্তি কতটুকু তা জানার প্রয়োজন রয়েছে।
ইসলামি শরিয়তে পবিত্র কুরআন হাত থেকে পড়ে গেলে তা ওজন করে সদকা করার কোনো বিধান নেই। বরং সদকা দেয়ার উদ্দেশ্যেও কুরআন ওজন করা অনুচিত। এটি কুরআনের প্রতি এক ধরনের অসম্মান। কিছু কিছু মানুষের ধারণা, হাত থেকে যদি কুরআন পড়ে যায় তাহলে ওই কুরআনের ওজনে চাল সদকা করতে হয়। যদিও এটি কুরআনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কারণে হয়ে থাকে, তবে এটি একটি প্রচলিত ভুল।
যদি কখনো অনিচ্ছাকৃতভাবে এমনটি ঘটে, তাহলে মহান আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। আর এক্ষেত্রে কুরআন ওজন না করে কেউ যদি সদকা করতে চান, তাতেও কোনো অসুবিধা নেই। (ইমদাদুল ফাতাওয়া: ৪/৬০)
আমরা সতর্ক থাকবো, যাতে হাত থেকে কুরআন পড়ে না যায়। কুরআন এমনভাবে ধরবো না বা এমন স্থানে রাখবো না, যার ফলে তা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর যদি নিজের অসাবধানতার কারণে কুরআন পড়ে যায়, তাহলে ইস্তিগফার করে কিছু সদকাও করতে পারি।
কুরআন মানুষের জন্য হেদায়েত। যিনি কুরআন শিখেন এবং শিক্ষা দেন, উভয়কে সর্বোত্তম বলে আখ্যা দিয়েছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন