প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর। তার বয়স ছিল ৭৫ বছর।
হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
নানা পাটেকরের মৃত্যুর পর তার মানবিকতা ও উদারতার বিভিন্ন গল্প সামনে আসছে। চলতি মাসের শুরুতে বিশিষ্ট চিত্রনাট্যকার, ঔপন্যাসিক ও অভিনেতা রণবীর পুষ্প নানা পাটেকরের মহানুভবতার একটি উল্লেখযোগ্য ঘটনার কথা শেয়ার করেছেন।
নানা পাটেকরের রাগী স্বভাব নিয়ে কিছু মানুষের সমালোচনার প্রেক্ষিতে রণবীর পুষ্প জানান, প্রযোজকদের জন্য তিনি সমস্যার কারণ হতে পারতেন—এমন গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। বরং কৃষকদের আত্মহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি নানা পাটেকরের যে গভীর সহমর্মিতা ছিল, তা সত্যিই অনুকরণীয়।
কৃষক পরিবারগুলোর সাহায্যার্থে তিনি দেড় কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনা বাতিল করেছিলেন এবং সেই অর্থ ১৫ হাজার টাকার চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করেছিলেন।
নানা পাটেকরের মেজাজ নিয়ে রণবীর পুষ্প স্পষ্টভাবে জানান, তিনি কেবল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেজাজ হারাতেন। একবার রাস্তায় ময়লা ফেলার কারণে এক নাগরিককে ধমক দেওয়ার একটি ঘটনার কথা তিনি স্মরণ করেন।
‘অগ্নিসাক্ষী’ সিনেমায় চিত্রনাট্যকার হিসেবে নানা পাটেকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন রণবীর পুষ্প। ওই সিনেমায় নানা পাটেকর মূল চরিত্রে অভিনয় করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন