প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান যুদ্ধের জন্য জ্বালানির দাম বেড়ে যাওয়ার ফলে এশিয়াজুড়ে বৈদ্যুতিক ট্রাকের চাহিদা দ্রুত বাড়ছে। এতে চীনের বৈদ্যুতিক ট্রাক রপ্তানিতে একটি বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে।
হালকা ট্রাক থেকে শুরু করে ভারী ট্রেইলার পর্যন্ত, চীনে বৈদ্যুতিক ট্রাকের ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে। বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার হিসেবে চীনে অভ্যন্তরীণ বিক্রিও বেড়ে উঠেছে। যুদ্ধের কারণে বাড়তে থাকা জ্বালানি খরচের কারণে এশিয়ার বিভিন্ন দেশগুলোকে বৈদ্যুতিক পরিবহনের দিকে ঝুঁকতে বাধ্য করছে।
শুক্রবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরের চার মাসে চীন থেকে ভারী বৈদ্যুতিক ট্রাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় দুই গুণেরও বেশি বেড়ে গিয়ে ১৬ হাজার ৮২৩টি পৌঁছেছে।
যার মধ্যে প্রায় অর্ধেক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে গেছে। দক্ষিণ এশিয়ায় চীনা ভারী বৈদ্যুতিক ট্রাকের রপ্তানি পাঁচ গুণেরও বেশি বেড়ে গেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় রপ্তানি বেড়ে গেছে প্রায় তিন গুণ।
জ্বালানির উচ্চমূল্য বৈদ্যুতিক ট্রাকের তুলনামূলকভাবে বেশি প্রাথমিক ক্রয়মূল্যের অসুবিধা পুষিয়ে দিচ্ছে। ফলে চীনা নির্মাতারা এখন তাদের নিজস্ব বাজারের বাইরে, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো নতুন বাজারেও বৈদ্যুতিক ট্রাক বিক্রির দিকে বেশি মনোযোগ দিচ্ছে।
চীনের এই রপ্তানি বৃদ্ধিকে দেশটির বৈদ্যুতিক যানবাহন শিল্পের জন্য ইরান যুদ্ধের একটি অপ্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন