প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কৃষি মন্ত্রণালয় বালাইনাশক খাতকে যুগোপযোগী করার লক্ষ্যে ১৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। আগামী তিন মাসের মধ্যে কমিটিকে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে নতুন একটি পলিসি গাইডলাইন প্রণয়নের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশটি সাবেক উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, বালাইনাশকের আমদানি, উৎপাদন, ব্যবহার ও গুণগতমান নিশ্চিত করতে কমিটিকে বিদ্যমান আইন, নিবন্ধন, লাইসেন্সিং ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, গবেষণাগারের কার্যক্রম এবং মনিটরিং ব্যবস্থা পর্যালোচনা করতে হবে। এই সবকিছুর লক্ষ্য হলো খাতটিকে আধুনিক ও সময়োপযোগী করা।
কমিটির আহ্বায়ক হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে মনোনীত করা হয়েছে এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক।
এছাড়া, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা ও পরিবেশ খাতের বিশেষজ্ঞসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
কমিটির সদস্যরা বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য নীতিমালা প্রণয়ন করবেন। তারা বালাইনাশক খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশও করবেন। প্রয়োজনে বিশেষজ্ঞদের কো-অপ্ট করার ক্ষমতা কমিটির রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন