প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে প্রতারণা ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাইযোদ্ধার কাছে চাঁদা দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এই মামলা দায়ের করেন জুলাইযোদ্ধা গিয়াস উদ্দিন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ডের পর সিআইডিকে অভিযোগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন—ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ সেবন্তী, সাইদুর রহমান শাহিদ, মেহেদী হাসান প্রিন্স, সাগর, আফজালু রহমান সায়েম, হারুন অর রশীদ, কামরুল হোসেন, আলিফ, জাহিদ, মোমেনুজ্জামান দিপু, সাজ্জাদ মোস্তফা, ফাতেমা আফরিন পায়েল ও ইয়াছিন মোল্লা।
মামলার বাদী গিয়াস উদ্দিন অভিযোগ করেন যে, তিনি জুলাইযোদ্ধা হিসেবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে চেক নিতে গিয়েছিলেন। কিন্তু চেক না পেয়ে তিনি রাজধানীর বাংলামোটর এনসিপি অফিসে গিয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, জুলাই আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, স্নিগ্ধকে বিষয়টি জানান।
তারা তাকে আশ্বস্ত করে জানান যে, জুলাই ফাউন্ডেশনে গেলে চেক দেওয়া হবে। কিন্তু উল্লিখিত আসামিরা ‘আজ না, কাল’ বলে সময় ক্ষেপণ করতে থাকে। ২০২৫ সালের ৩ মে চেক নিতে গেলে আসামিরা জানান, চেকের ৩ লাখ টাকার ৫০ শতাংশ অর্থাৎ দেড় লাখ টাকা দিলেই ব্যাংক থেকে ক্যাশ করে চেক নিতে পারবেন। বাদী গিয়াস উদ্দিন ৫০ শতাংশ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে কৌশলে গোপন কক্ষে নিয়ে যান। সেখানে প্রিন্স ও সাগর তার দুই হাত ধরে রাখলে শাহিদ ও সায়েম তাকে কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করে। পরে বাদীকে ফেলে দিলে রডের সাথে গিয়ে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান ফিরে এলে তিনি দেখতে পান, তার শরীর থেকে রক্ত ঝরছে। চিৎকার ও কান্নাকাটি করলে শাহিদ, সায়েম ও কামরুল কিল-ঘুষি দিয়ে তাকে বের করে দেয়। এরপর তার ছেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বাদী তার অভিযোগে আরও বলেন, থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে কালক্ষেপণ করছে। এর আগে আরো একজন একই অভিযোগে মামলা করেছে, যা তদন্তাধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন