প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকাই চলচ্চিত্রের পরিচালক বি এইচ নিশান আর আমাদের মাঝে নেই। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
জানা গেছে, রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে বি এইচ নিশানের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে পরিচালক হিসেবে কাজ করে আসছিলেন বি এইচ নিশান। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে ‘বদলা নেব’, ‘রাজা রানী’ এবং ‘নারীর শক্তি’ অন্তর্ভুক্ত রয়েছে। পরিচালনার পাশাপাশি তিনি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনায়ও যুক্ত ছিলেন।
প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত জনপ্রিয় সিনেমা ‘লাল বাদশা’র কাহিনি ও সংলাপ রচনায়ও তার অবদান ছিল। চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ঢাকাই সিনেমায় তিনি একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।
বি এইচ নিশানের মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন