প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রে জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতি আরও বাড়ার খবরের প্রেক্ষিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩ শতাংশেরও বেশি কমে গেছে। এটি এক বছরের বেশি সময়ের মধ্যে স্বর্ণের সর্বনিম্ন দাম। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উদ্বেগ স্বর্ণের দামে বড় ধাক্কা দিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ কমে ৩ হাজার ৪৪৫ ডলার ৮৯ সেন্টে পৌঁছেছে, যা ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে এসেছে।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি আরও বেড়েছে। বিশেষজ্ঞ ডেভিড মেগার জানিয়েছেন, মূল্যস্ফীতির চাপ এখনও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি থাকায় সামনে সুদের হার বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের দাম কমে যায়, কারণ সোনা রাখলে সুদ পাওয়া যায় না; ফলে মানুষ তখন সুদ দেয় এমন খাতে টাকা রাখতে চায়। বাজারের ধারণা, ডিসেম্বরেই আবার সুদের হার বাড়তে পারে। এ বছর রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দাম এখন প্রায় ৩৭ শতাংশ কমে গেছে।
এদিকে, চীনসহ বড় বাণিজ্যিক দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক প্রস্তাব এবং শেয়ারবাজারে পতনের ফলে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন