প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের ৯ বছর বয়সী শিশু মো. আদনান মাত্র ৮৮ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে। তার এই অসাধারণ সফলতার কারণে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজমান রয়েছে।
আদনান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রানীর বাজারে অবস্থিত একটি হিফজ মাদরাসার শিক্ষার্থী। মাদরাসার কর্তৃপক্ষ জানায়, নূরানী ও নাজেরা শিক্ষা শেষ করার পর চলতি শিক্ষাবর্ষে সে হিফজ বিভাগে ভর্তি হয়েছে। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম ও মহান আল্লাহর অশেষ রহমতের কারণে মাত্র ৮৮ দিনে পুরো কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে।
শিক্ষকরা জানান, আদনানের মুখস্থ অত্যন্ত মজবুত। বর্তমানে তাকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর হিফজ বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে। তাদের মতে, আদনানের একাগ্রতা, শৃঙ্খলা, অধ্যবসায় এবং কুরআনের প্রতি গভীর ভালোবাসা তার এই অসাধারণ সাফল্যের মূল চাবিকাঠি।
আদনানের এই অর্জন স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেছেন এবং কুরআনের খেদমতে সে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন