প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের রাজৈরে ব্যাংক ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার টেকেরহাট বন্দর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার খলিল সরদারের ছেলে উজ্জল সরদার (২৯), একই উপজেলার দক্ষিণ বাঁশগাড়ী গ্রামের মজিবর হাওলাদারের ছেলে তামিম হাওলাদার (২৪) এবং মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার জুয়েল।
এসআরবি-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার এএসপি কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন