প্রিন্ট এর তারিখঃ ৩১শে অক্টোবর, ২০২৬ইং; ০৪:৩১ এম || প্রকাশের তারিখঃ ২৯শে অক্টোবর, ২০২৬ইং; ০৬:৪৩ পি.এম
তাহিরপুরে বাগলী শুল্কস্টেশন সংলগ্ন রঙ্গাছড়া খাল খননের দির্ঘদীন ধরে দাবি ব্যাবসায়ী ও স্থানীয় বাসিন্ধাদের।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী শুল্কস্টেশন সংলগ্ন রঙ্গাছড়া খালটি পলি মাটিতে ভরাট হয়ে যাওয়ায় নৌ-চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুল্কস্টেশন সংলগ্ন এ খাল দিয়েই নৌ-পথে চুনাপাথর ও কয়লা দেশের বিভিন্ন জায়গায় নেয়া হয়। খালটি পলি মাটিতে ভরাট হওয়ায় পণ্যবাহী নৌকা চলাচল করতে পারছেনা। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে চুনাপাথর আমদানীকারক ও সাধারন শ্রমিকেরা। এছাড়াও শঙ্কায় রয়েছেন রঙ্গাছড়া খাল সংলগ্ন রঙ্গাছড়া, বিরেন্দ্রনগর উত্তরপাড়া, বাগলী বাজার, রতনপুরের বাসিন্ধারা। খালটি ভরাট হওয়ায় আগাম বন্যায় পাহাড়ী ঢলের পানি উপচে খালের তীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্থ হতে পারে। সচেতন মহলের দাবী,ব্যাবসায়ী,শ্রমিক ও স্থানীয় বাসিন্ধাদের সুবিধার্থে দ্রুততম সময়ে রঙ্গাছড়া খালটি খনন করা হয়। একাধিক শ্রমিকেরা জানান,আমরা শ্রমিক হিসেবে পাথর ও কয়লা বিভিন্ন নৌকায় তুলে দিয়ে জীবন-জীবিকা নির্বাহ করি। খালটি শুকিয়ে যাওয়ার কারনে স্টেশন বন্ধ হয়ে গেলে বেকার হয়ে পরবো। আমরা খাল খননের জন্য এমি মহোদয়ের হস্থক্ষেপ কামনা করি। বাগলী কয়লা ও চুনাপাথর আমদানীকারক সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন বলেন,বাগলী শুল্ক স্টেশন দিয়ে চুনাপাথর ও কয়লা আমদানী করা হয়। এ ব্যাবসায় জড়িত রয়েছেন আমদানীকারক,শ্রমিকেরা। প্রতিদিনি দেশের বিভিন্ন জায়গায় চুনা পাথর ও কয়লা নিয়ে যাওয়া হয়। এ ব্যবসায় জড়িত রয়েছেন আমদানিকারক শ্রমিকেরা।
বাগলী কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সেক্রেটারি মোঃ নুরুজ্জামান জানান,
প্রতিদিনি দেশের বিভিন্ন জায়গায় চুনাপাথর ও কয়লা নিয়ে যাওয়া হয়। রঙ্গাছড়া খালটি শুকিয়ে যাওয়ার কারনে ব্যাবসা বন্ধের উপক্রম হয়েছে। আমাদের দাবী যত দ্রুত সম্ভব ব্যাবসায়ী ও শ্রমিকদের স্বার্থে খালটি যেন খনন করতে সংলিষ্টরা এগিয়ে আসেন। বাগলী কয়লা ও চুনাপাথর আমদানীকারক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল আলীম বলেন,ব্যবসায়ী ও শ্রমিকরাই ক্ষতিগ্রস্থ হবেনা। ক্ষতিগ্রস্থ হবে স্থানীয় বাসিন্ধারাও। কারন খাল ভরাটের কারনে আগাম বন্যায় ঢলের পানি উপচে খালের তীরবর্তী বাড়ি-ঘর, ব্যাবসা প্রতিষ্ঠান, হাট-বাজার মারাত্মক ক্ষতি হতে পারে। তাই জুরুরী ভিত্তিতে রঙ্গাছড়া খালটি খনন করা করার দাবী জানাই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"