প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বিস্ফোরক ও ঘরপোড়া মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে বিচারক শেখ ফারুক হোসেন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত আগামী ৩০ সেপ্টেম্বর জামিনের শুনানির দিন নির্ধারণ করেছেন।
জামিন না পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ফারুক সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন সরদার, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মহসিন ফকির, বাইশারী ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গির হোসেন বেপারী, সৈয়দকাঠীর সাবেক ইউপি সদস্য রিপন বড়াল, পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল মাল এবং বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী সুমন পোদ্দার।
আদালত সূত্রে জানা যায়, হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে তারা বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক শেখ ফারুক হোসেন জামিনের আবেদন মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৩০ সেপ্টেম্বর জামিনের শুনানির দিন নির্ধারণ করেছেন বিচারক।
মামলার এজাহার অনুযায়ী, উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল বাদী হয়ে তার বাড়িতে বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে গত ২১ জুন বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি এবং বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ ৪০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন