প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সর্বশেষ বৈশ্বিক জরিপে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে নেমে গেছে রাজধানী ঢাকা। ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। অর্থাৎ, বসবাসের অযোগ্যতার দিক থেকে আমাদের এই ঐতিহ্যবাহী গৌরবময় শহরটি এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।
বাসযোগ্যতার এই সূচকে বাংলাদেশের রাজধানীর নিচে অবস্থান করছে কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং সিরিয়ার রাজধানী দামেস্ক। ঢাকার এই চরম অনগ্রসরতাকে দেশ ও জাতির জন্য এক বড় লজ্জা ও কলঙ্কের বিষয় বলে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পীর সাহেব চরমোনাই ঘোষিত মেয়র প্রার্থী, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
এক বিবৃতিতে মাওলানা শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তারা কেউই এই ব্যর্থতার দায় এড়াতে পারবেন না। মূলত দীর্ঘমেয়াদি দূরদর্শিতা ও কার্যকর পরিকল্পনার অভাবেই আজ ঢাকাবাসীকে এই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকাকে পুনরায় মানুষের বাসযোগ্য করে তুলতে হলে, বর্তমান সিটি করপোরেশনের পুরো শাসন ও পরিচালনা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা এখন সময়ের দাবি।
তিনি আরও উল্লেখ করেন, নিছক জোড়াতালি দিয়ে বা সাময়িক কোনো প্রকল্প হাতে নিয়ে ঢাকার এই দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন বাস্তবভিত্তিক মহাপরিকল্পনা এবং তা কঠোরভাবে পরিপালন করার রাজনৈতিক সদিচ্ছা। শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ফাঁকা প্রতিশ্রুতি না দিয়ে, রাজধানীকে একটি আধুনিক ও মানবিক মেগাসিটি হিসেবে গড়ে তুলতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। অন্যথায়, ঢাকার পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধা দিন দিন আরও বেশি বসবাসের অযোগ্য ও অসহনীয় হয়ে উঠবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন