প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে, যা দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে জেলার বিভিন্ন স্থান থেকে বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণকারী তরুণ-যুবকরা অংশগ্রহণ করেন।
শনিবার বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সেমিনারে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সেমিনারে সভাপতিত্ব করেন ঝিনাইদহের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রুস্তম আলী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল।
বক্তারা সেমিনারে উল্লেখ করেন, বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য কর্মীদের দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো কাজের জন্য প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বিদেশে গেলে সফলতা আসবে। দক্ষতার অভাবে অনেক রেমিট্যান্স যোদ্ধা বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত মজুরি পান না। তাই বিদেশে কাজের জন্য যেতে হলে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করা অপরিহার্য।
বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের ওপর নির্ভর করে। এ কারণে, সরকার প্রবাসী কর্মীদের বিভিন্ন কাজের ওপর প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।
এ সময় বিদেশে গমনেচ্ছু ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়, যাতে দক্ষ জনশক্তি রপ্তানি এবং বৈধ পথে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর ক্ষেত্রে সুবিধা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন