প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর জেলার বিরল থানাধীন মাদরাসাতুস সুন্নাহ থেকে গত শনিবার বিকেলে নিখোঁজ নাজেরা বিভাগের আবাসিক ছাত্র সাফায়েত হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাদরাসার বাথরুম থেকে তার লাশ পাওয়া যায় এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার জন্য মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-সেবা পুরো বিষয়টি ব্যক্তিগতভাবে মনিটরিং করছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় নাগরবাড়ী এলাকার বাসিন্দা মোঃ সোলেমান আলীর সাফায়েত হোসেন মাদরাসার দ্বিতীয় শ্রেণীর সমমানের ছাত্র ছিল। ৮ মাস আগে আবাসিক ছাত্র হিসেবে মাদরাসার হলে উঠেছিল। ১৫ দিন আগে সে নিজ বাড়ি থেকে মাদরাসায় আসে। গত শনিবার বিকেল ৪টার দিকে সে নিখোঁজ হয়ে যায় এবং রাত ৮টার দিকে মাদরাসার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, একই মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুন হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। প্রাথমিক তদন্তে জানা যায়, পূর্ব বিরোধের কারণে মামুন সাফায়েতকে বাথরুমে নিয়ে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। মামুনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন