প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১২ই ফেব্রুয়ারির গণভোটের ৭১ শতাংশ জনরায় এবং ঐতিহাসিক 'জুলাই সনদ'-কে যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করা আবশ্যক। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে যদি এই গণরায় ও জুলাই সনদ নিয়ে কোনো ধরনের টালবাহানা করা হয়, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।
সোমবার (২৬ অক্টোবর) পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলার উদ্যোগে চাটখিল পৌরবাজারে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খন্দকার এসব কথা বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের বর্তমান সংকটাপন্ন পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, 'বর্তমানে সারা দেশে বিদ্যুৎ, গ্যাস, তেল, পানি ও সারের তীব্র সংকট চলছে। সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে দুর্নীতির রাজ্য গড়ে তুলেছে। দুর্নীতি নিয়ন্ত্রণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ শিগগিরই এই সরকারকে লাল কার্ড দেখিয়ে বিদায় করবে।' তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন যে, দায়িত্বশীল পদে আসীন থেকে অনর্গল অসঙ্গতিপূর্ণ ও অপ্রাসঙ্গিক বক্তব্য প্রদান বন্ধ করতে হবে এবং বিশ্বদরবারে জাতির সম্মান ও মর্যাদা বজায় রাখতে সতর্ক হয়ে কথা বলার তাগিদ দেন।
মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে জামায়াত নেতা ইসহাক খন্দকার আরও বলেন, 'যারা রাজপথে নেমে রক্ত দেয়নি বা সংকটের সময় দেশে উপস্থিত ছিল না, তারা কখনোই জুলাই আন্দোলনের প্রকৃত চেতনা ও জনগণের ত্যাগের মর্যাদা বুঝতে পারবে না।' তিনি দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারি দেন যে, যদি জনগণের এই আট দফা দাবি পূরণ না করা হয় এবং জুলাই সনদ নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা হয়, তবে আগামী ডিসেম্বর মাস থেকে সরকার পতনের এক দফার সর্বাত্মক আন্দোলন শুরু করা হবে।
নোয়াখালী জেলা মজলিসে শূরা সদস্য ও চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসেন রিয়াজ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য পেশ করেন চাটখিল পৌরসভার আমীর মাওলানা মোহাম্মদ আকতার হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নোয়াখালী জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ছাইফ উল্যা, বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম প্রমুখ।
কর্মী সমাবেশে চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্য এবং দেশ ও জাতির ঐক্য, সমৃদ্ধি ও শান্তি কামনা করে সমাবেশের সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন