প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংকটের চিত্র তুলে ধরতে গিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, দেশে প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র শূন্য দশমিক ৫৮ জন অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছে। এই সংকট কাটানোর জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট তৈরি ও নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
সম্মেলনে দেশের অ্যানেস্থেসিওলজিস্ট সংকটের চিত্র তুলে ধরে জুবাইদা রহমান জানান, দেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের ব্যাপক ঘাটতি রয়েছে। দেশের ২০ কোটি মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। এই হিসাবে প্রতি এক লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৫৮ জন।
তিনি উল্লেখ করেন, গ্লোবাল সার্জারি সম্পর্কিত ল্যানসেট কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই খাত অবহেলিত থাকার কারণে দেশের হাজার হাজার নারী-পুরুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, তাদের দায়িত্ব শুধুমাত্র অপারেশন থিয়েটারের মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপদ অস্ত্রোপচার নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ, সংকটাপন্ন রোগীদের নিবিড় পরিচর্যা এবং মানুষের জীবন বাঁচাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোগীর নিরাপত্তা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের নিবেদন ও কঠোর পরিশ্রম অপরিহার্য।
চিকিৎসকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা কেবল অবকাঠামো ও প্রযুক্তি দিয়ে গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য দক্ষ, অনুপ্রাণিত এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়া পেশাজীবীদের প্রয়োজন। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার বিষয়টি রোগীদের নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, এই আন্তর্জাতিক সম্মেলন বৈজ্ঞানিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন এবং পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন