প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা প্রদান করেছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল।
সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধানকে এই বিশেষ সম্মানসূচক পদবী দেওয়া হয়। এটি খবর ইন্ডিয়া টুডে’তে প্রকাশ পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনাপ্রধানকে এই সম্মাননা প্রদানের ঘটনা ১৯৫০ সাল থেকে চলে আসা একটি ঐতিহাসিক ঐতিহ্যের ধারাবাহিকতা; যার মাধ্যমে নেপাল এবং ভারত একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদায় ভূষিত করে আসছে।
জেনারেল ধীরাজ শেঠ বর্তমানে নেপালে রয়েছেন, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে। দুই সেনাপ্রধানের বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রেসিডেন্ট পাউডেলের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রাসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেনারেল শেঠ এর আগে রবিবার নেপালে পৌঁছান।
নেপালে নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফর মাধ্যমেই দুই দেশের অভিন্ন মূল্যবোধ, পরস্পর সম্পর্ক ও সুদৃঢ় সামরিক সম্পর্ক নতুনভাবে গড়ে উঠছে। জেনারেল শেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করেন; যেখানে আলোচনা হয় নয়াদিল্লি ও কাঠমান্ডুর সামগ্রিক সম্পর্ককে আরও কীভাবে জোরদার করা যায়।
একই দিনে জেনারেল শেঠ নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন। নেপাল সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি সেনাসদর দপ্তর প্রাঙ্গণে একটি চারা রোপণ করেন এবং তাকে দেওয়া গার্ড অব অনার পরিদর্শন করেন। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল শেঠের এই সফর নেপাল ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় করা আশা করা হচ্ছে।
সম্মানসূচক পদমর্যাদা প্রদান অনুষ্ঠান, সামরিক আলোচনা, কূটনৈতিক যোগাযোগ এবং সামরিক সরঞ্জাম হস্তান্তরসহ এই সফর ভারত ও নেপালের চলমান প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বকেই তুলে ধরছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন