ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আর্সেনালের সিটির ব্যবধান কমানোর মিশন, ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামের কঠিন পরীক্ষা


আর্সেনালের সিটির ব্যবধান কমানোর মিশন, ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামের কঠিন পরীক্ষা

আজ ইংলিশ প্রিমিয়ার লিগ ১৯ দিনের আন্তর্জাতিক বিরতির পর আবার মাঠে ফিরছে। ফুটবলপ্রেমীদের দৃষ্টি থাকবে দুটি হাই-ভোল্টেজ ম্যাচের দিকে। গানার্সরা মাঠে নামছে ম্যানচেস্টার সিটির ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে, অন্যদিকে সংকটে থাকা টটেনহ্যাম হটস্পার ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর কঠিন মিশনে রয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল নিজেদের মাঠে মুখোমুখি হচ্ছে টেবিলের পঞ্চম স্থানে থাকা চমক জাগানো দল লিডস ইউনাইটেডের। আর্সেনাল ৫ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে এবং আজ পূর্ণ ৩ পয়েন্টের জন্য লড়াই করবে, যাতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির (১৫ পয়েন্ট) সাথে ব্যবধান কমানো যায়। তবে রেলিগেশন জোন থেকে উঠে এসে দুর্দান্ত ফর্মে থাকা লিডস (৯ পয়েন্ট) সহজে গানার্সদের ছেড়ে কথা বলবে না।

বাংলাদেশ সময় সাড়ে ৫ টায় এমিরেট্‌স স্টেডিয়ামে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে আর্সেনালের ম্যাচ শুরু হবে।

আরও পড়ুন: ফেডারেশন কাপের ম্যাচে সিটি ক্লাবকে ২-০ গোলে হারাল বসুন্ধরা কিংস

দিনের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং রবের্তো দে জের্বির টটেনহ্যাম হটস্পার। চলতি মৌসুমে লিগের তলানির দিকে থাকা স্পার্সদের জন্য এটি বিশাল একটি পরীক্ষা। দুই দলের ম্যানেজার বর্তমানে পয়েন্ট হারানোর তীব্র চাপে রয়েছেন, ফলে ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময় সাড়ে ১০ টায় ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শরীরে হোক কিংবা আত্মায়, উদ্বোধনে থাকব’- ফার্গুসন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


‘শরীরে হোক কিংবা আত্মায়, উদ্বোধনে থাকব’- ফার্গুসন

নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ৮৪ বছর বয়সী স্যার অ্যালেক্স ফার্গুসন জানিয়েছেন, উদ্বোধনের দিন তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ‘আত্মার মাধ্যমে’ সেখানে থাকবেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে স্যার অ্যালেক্স ফার্গুসনের সম্পর্ক শুধুমাত্র ফুটবল মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, নতুন স্টেডিয়াম নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যে সেটি আবারও স্পষ্ট হয়েছে। ওল্ড ট্রাফোর্ডের জায়গায় প্রায় এক লাখ দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ৮৪ বছর বয়সী এই কিংবদন্তি কোচ বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কোনো না কোনোভাবে উপস্থিত থাকবেন—‘শরীরে হোক কিংবা আত্মায়।’

নিজের নতুন স্মৃতিকথা ‘Games of My Life’-এ ফার্গুসন উল্লেখ করেছেন, মৃত্যু নিয়ে অতিরিক্ত চিন্তা করতে চান না তিনি। বরং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান এবং পরিবার-পরিজন ও পরিচিতদের সঙ্গে আরও সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তবে নতুন স্টেডিয়ামের পরিকল্পনা ঘোষণার পর তাঁর মনে প্রশ্ন জেগেছে—নির্মাণ শেষ হলে তিনি সেটির উদ্বোধন দেখে যেতে পারবেন কি না। নির্মাণে প্রায় পাঁচ বছর সময় লাগলে তাঁর বয়স তখন প্রায় ৯০ হবে।

তবু ফার্গুসনের আত্মবিশ্বাস অটুট রয়েছে। তাঁর ভাষায়, ‘আমি জানি, কোনো না কোনোভাবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবই—সশরীরে অথবা আত্মার মাধ্যমে।’ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের গভীরতাই এই মন্তব্যে প্রতিফলিত হয়েছে।

১৯৮৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ফার্গুসন। তাঁর অধীনে ক্লাবটি জিতেছে ১৩টি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ৩৮টি ট্রফি। তাঁর সবচেয়ে গৌরবময় সময়ের অসংখ্য স্মৃতির সাক্ষী ওল্ড ট্রাফোর্ড। এবার নতুন স্টেডিয়াম নির্মিত হলে সেটির ইতিহাসের শুরুতে নিজের উপস্থিতি রাখতে চান তিনি।

প্রস্তাবিত নতুন স্টেডিয়ামে প্রায় এক লাখ দর্শক বসতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি ইংল্যান্ডের অন্যতম বৃহৎ ফুটবল স্টেডিয়াম হিসেবে আবির্ভূত হবে। ফার্গুসনের কাছে তাই নতুন স্থাপনাটি শুধুমাত্র একটি স্টেডিয়াম নয়, বরং প্রিয় ক্লাবের ভবিষ্যতের নতুন অধ্যায়ের প্রতীকও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেকারদের নিয়ে সিন্ডিকেটের পিঠের চামড়া তুলে নিবে ভুখা তরুণরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


বেকারদের নিয়ে সিন্ডিকেটের পিঠের চামড়া তুলে নিবে ভুখা তরুণরা

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার শেষ মুহূর্তে প্রশ্নফাঁসের অভিযোগের কারণে পরীক্ষা বাতিলের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। আজ শনিবার দুপুরে তিনি এক ফেসবুক পোস্টে এই ঘটনার তীব্র সমালোচনা করেন এবং দায়ী ব্যক্তিদের ও আমলাদের কঠোর বিচার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগের দাবি করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ এমপি উল্লেখ করেন, "আজ যুব উন্নয়ন অধিদপ্তরের এক্সাম ছিল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৩ লাখ বেকার চাকরিপ্রার্থী ঢাকায় এসেছিল এই পরীক্ষা দিতে। কেউ টিউশনির টাকা জমিয়ে, কেউ বা ধার-দেনা করে ঢাকায় এসেছে—নিজের মেরিট দিয়ে একটা জব পাওয়ার আশায়। অথচ, গতকাল রাত থেকেই ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছিল। আর আজ? ৩ লাখ ক্যান্ডিডেট যখন ১০০ টা পরীক্ষা কেন্দ্রে ঢুকলো, পরীক্ষা শুরুর ঠিক ৫ মিনিট আগে ঘোষণা হলো, 'প্রশ্নফাঁসের সত্যতা পাওয়ায় এক্সাম ক্যানসেল।' কী নির্মম রসিকতা!"

পরীক্ষা বাতিলের ফলে হাজার হাজার চাকরিপ্রার্থীর হয়রানি ও আর্থিক লোকসানের বিষয়টি তুলে ধরে তিনি লেখেন, "এই ৩ লাখ তরুণ যে হ্যারাসমেন্ট আর আর্থিক ক্ষতির মধ্যে ফেললেন, এর দায় কে নেবে? সরকার আবারো পরীক্ষার আয়োজন করতে ডাবল টাকা খরচ হবে। এই টাকা জনগণের টাকা। এই জবাবদিহিতা কে করবে? আজ এই ৩ লাখ স্টুডেন্ট চরম ফ্রাস্ট্রেশন নিয়ে বাড়ি ফিরে যাবে। কিছুদিন পর আবার ধার-দেনা করে ঢাকায় আসবে এক্সাম দিতে। কীসের আশায়? আবারও প্রশ্নপত্র ফাঁস হওয়ার আতঙ্ক নিয়ে?"

দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকা এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা লেখেন, "বছরের পর বছর কোনো সার্কুলার নাই, রিক্রুটমেন্ট নাই। আর যখন একটা এক্সাম হয়, সেখানে ভর করে প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট! আর কত? বেকারদের পকেটের টাকা আর চোখের জল নিয়ে যে সিন্ডিকেট হোলি খেলছে, তাদের পিঠের চামড়া কিন্তু ভুখা তরুণরা তুলে নিবে। ২০০+ পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছিল প্রায় ৩ লাখ পরীক্ষার্থী। কী বিপুল বেকার জনগোষ্ঠীর দেশে এইটা ভাবেন! কর্মসংস্থান সৃষ্টির মিথ্যা ব্লাফিং শেষে সরকার গঠন করে কয়টা সরকারি পদও বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে! সিন্ডিকেটের নৈরাজ্য থামাতে পারতেছে না!"

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, "প্রশ্নফাঁসে জড়িত আমলা, সরকারি লোক, দলীয় লোক সবাইকে খুঁজে বের করতে হবে। সংশ্লিষ্টতা থাকলে সরাসরি ফৌজদারি মামলায় গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার সম্পন্ন করে শাস্তি কার্যকর করতে হবে।"

সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ তাঁর পোস্টের শেষে লেখেন, "আর, সরকারকে জবাবদিহি করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে দায়বদ্ধতার জায়গা থেকে সিন্ডিকেটের মূলোৎপাটন করতে না পারলে পদত্যাগ করতে হবে। অবশ্য, মন্ত্রী নিজেই সিন্ডিকেটের প্রধান হইলে সিন্ডিকেট উৎপাদন হবে, উৎপাটন হবে না।"

উল্লেখ্য, ২০০টিরও বেশি পদের বিপরীতে প্রায় ৩ লাখ পরীক্ষার্থীর এই নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থাকলেও পরীক্ষা শুরুর ঠিক ৫ মিনিট আগে প্রশ্নফাঁসের তথ্যের সত্যতা পেয়ে কর্তৃপক্ষ পরীক্ষাটি বাতিল ঘোষণা করে। এতে করে চরম দুর্ভোগ ও হতাশায় পড়েন সারাদেশ থেকে আসা চাকরিপ্রার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বিমানের জরুরি অবতরণ, সকল যাত্রী নিরাপদে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


ঢাকায় বিমানের জরুরি অবতরণ, সকল যাত্রী নিরাপদে পৌঁছেছে

কক্সবাজার বিমানবন্দর সিএক্সবি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএসি চলাচলকারী ফ্লাইট বিজি ৪৩৬ রাজধানীতে নিরাপদে অবতরণ করেছে।

ফ্লাইটটি শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে, বিকেল ৩টা ১০ মিনিটের সময় রাজধানীতে নিরাপদভাবে অবতরণ করে ফ্লাইটটি।

ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব ঘটেছিল অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে। তবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে যে, সব যাত্রী ও ক্রু সদস্যরা কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিলম্বের কারণে সব যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখতে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিদেশীয় সিরিজের দলে চমক: ডাক পেলেন আলিস আল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


ত্রিদেশীয় সিরিজের দলে চমক: ডাক পেলেন আলিস আল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের একটি দল ঘোষণা করেছে।

এই ত্রিদেশীয় সিরিজের ঘোষিত দলে রহস্য স্পিনার আলিস আল ইসলামের অন্তর্ভুক্তি একটি চমক হিসেবে এসেছে। এছাড়া, দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। তবে, জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে অংশগ্রহণকারী নাহিদ রানা চোটের কারণে দলে জায়গা পাননি।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে। ফাইনালটি ২৩ অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে।

সিরিজের সূচি:

১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্মাবুয়ে, আবুধাবি

১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি

২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ

২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ

বাংলাদেশের স্কোয়াডের সদস্যরা হলেন: লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং আলিস আল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%