শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০২:০১ পি.এম
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে দেশের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না এবং চারদিকে শুধুমাত্র সংবিধান নিয়ে আলোচনা চলছে।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এসব মন্তব্য করেছেন। পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’
সম্প্রতি জাতীয় সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিচ্ছিন্ন কিছু বোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাকে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখার সুযোগ নেই। অপরদিকে, বিরোধী দলের পক্ষ থেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সফটওয়্যার জটিলতা এবং বিভিন্ন প্রশাসনিক কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। এই অবস্থায় সংশ্লিষ্ট নাগরিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। এনআইডি লক থাকায় সিম কার্ড কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন এবং পাসপোর্ট নবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না অনেকে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নাগরিকদের এনআইডি লক করার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধন করা। এছাড়া আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদনের ভিত্তিতে কিছু নাগরিকের এনআইডি লক করা হয়েছে।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার কারণে যাদের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র সচল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করা হচ্ছে।
কবে থেকে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, লক হওয়া পরিচয়পত্রের সংখ্যা বেশি হওয়ায় প্রতিটির সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে এ সমস্যা নিয়ে যেসব নাগরিক ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, এনআইডি আনলক করাতে বর্তমানে নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হচ্ছে। এতে ঢাকার বাইরে বসবাসকারী নাগরিকদের ভোগান্তি আরও বাড়ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল সদর-০৫ আসনের সংসদ সদস্য,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু
এর সাথে বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী এজেন্টদের মতবিনিময় সভা
তারিখ: ১৩ নভেম্বর ২০২৬ ইং, সময়: সকাল ১০.০০ ঘটিকা, স্থান: টাঙ্গাইল পৌর উদ্যান, রোজ: শুক্রবার
প্রধান অতিনি
আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু এম.পি প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
হাসানুজ্জামিল শাহীন, সভাপতি জেলা বিএনপি, টাঙ্গাইল।
মাহমুদুল হক সানু, সাবেক সদস্য সচিব, জেলা বিএনপি, টাঙ্গাইল।
সভাপতি জনাব আজগর আলী সভাপতি, সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল
সকালনায়৷ এডঃ আজিম উদ্দিন বিপ্লব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল।
আয়োজনে: সদর উপজেলা বিএনপি, টাঙ্গাইল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ