প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসফিয়া আহমেদ তিশা (৩১) নিহত হয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে, মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে সড়কে।
নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার মো. শফিউদ্দিন আহমেদের কন্যা। তিনি রাজধানীর আফতাবনগর শাখার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। তার স্বামী বিদেশে কর্মরত। তাসফিয়া খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যার আগে বাসায় ফেরার পথে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে রমজান পরিবহণের একটি বাসের সঙ্গে তাসফিয়ার দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে তিনি সড়কে ছিটকে পড়েন এবং পরে তিশা আরেকটি বাসের চাকার নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ব্যবসায়ী মো. মূসা জানান, দুর্ঘটনার পর তিনি সড়কে তাসফিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেন।
এসআই অনয় চন্দ্র পাল আরও বলেন, দুর্ঘটনার পরপরই রমজান পরিবহণসহ দুটি বাস জব্দ করা হয়েছে। একটি বাসের চালক এবং অন্যটির সহকারীকে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় তাসফিয়া হেঁটে যাচ্ছিলেন, নাকি মোটরসাইকেলে ছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কোনো মোটরসাইকেলও পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন তাসফিয়া। দুর্ঘটনার খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন