প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে হলটির একটি কক্ষে জানালার পাশে ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় কক্ষটির জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া ও কাচের টুকরা বিছানায় গিয়ে পড়ে। এ সময় কক্ষে উপস্থিত শিক্ষার্থীরা বিকট শব্দ ও আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।
বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আদিলুল ইসলাম আকিব জানালেন, আহসানউল্লাহ হলের ১৩৭নং কক্ষের জানালার পাশে ককটেলটি বিস্ফোরিত হয়। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া তার বিছানায় এসে পড়ে। ঘটনার সময় তিনি বন্ধুর ১৩৪নং কক্ষে অবস্থান করায় তিনি রক্ষা পান।
তিনি আরও জানান, ঘটনার স্থলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে। এ সময় বুয়েট প্রশাসনের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
এ ঘটনায় হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন