প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : কোস্ট গার্ড আজ বরগুনায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি সহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় বিষখালী নদীতে বুধবার রাত ২টায় অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্টগার্ড। অভিযানের সময় একটি মাছ ধরার ট্রলার এবং একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি, ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি উদ্ধার করা হয়। এছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত ট্রলার ও কাভার্ডভ্যানসহ ৫ চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত সকল মালামাল এবং আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন