প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর, মুন্সীগঞ্জের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিয়াসাত সাদাত হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর, মুন্সীগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হাবিবুর রহমান।
বক্তারা দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য দেশীয় ফলদ গাছের চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রতিটি পরিবারকে আহ্বান জানান যে, নিজেদের বাড়িতে অন্তত একটি করে ফলদ গাছ রোপণ করতে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত দেশীয় ও মৌসুমি ফল সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পরে আলোচনা সভা শেষে সদর উপজেলার ৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার ২০ জন কৃষকের মাঝে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।
জাতীয় ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ফল চাষে কৃষকদের আরো উদ্বুদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন