প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের জিয়ানগরে মাছ ধরার ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছে। জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বলেশ্বর ব্রিজের নিচে ৩ নম্বর পিয়ারের কাছে বসে জিয়ানগরের পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা বুরজুক আলী ব্যাপাীর ছেলে মোঃ মাহালুম বেপারী (৬০) এফবি ‘মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরার ট্রলারে বসে জাল বুনছিল। হঠাৎ টয়লেটে যাওয়ার সময় পা পিছলে সে নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের পটুয়াখালী জোনের একটি ডুবুরী দলকে খবর দিলে তারা এসে দুপুর থেকে উদ্ধার কাজ শুরু করে।
ট্রলারের মালিক মোঃ মারুফ হোসেন জানান, নিখোঁজ জেলে ট্রলারে বসে জাল বুনছিল। টয়লেটে যাওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্ত মোঃ নুরুজ্জামান শরীফ জানান, ‘আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। পটুয়াখালী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন