প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া এলাকায় একটি নকল আইসক্রিম প্রস্তুতকারী কারখানা ‘মিল্ক মিঠা’-তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ১ লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছে। এছাড়া তারা ক্ষতিকর রং ও ফ্লেভার ব্যবহার করে নকল আইসক্রিম তৈরি করে, খাদ্য উপাদান উল্লেখ না করে লেবেল ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম করে চলেছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযানে জব্দ করা আইসক্রিমের মোড়ক, কোণ, কাপসহ অন্যান্য উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোসা. রৌশনারা বেগম এবং জেলা ব্যাটেলিয়ান আনসার সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন