প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় প্রতিরক্ষা কোর্স (এনডিসি)-২০২৬ এর ১৪৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বুধবার গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছে। এই প্রতিনিধি দলে ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা এ পরিদর্শনে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী দেশগুলোতে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা এবং জাম্বিয়া।
এনডিসি প্রতিনিধি দলটি যখন ব্রি ক্যাম্পাসে পা রাখে, তখন ব্রির মহাপরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদের আন্তরিকতা জানিয়ে স্বাগত জানান। এর পরপরই, এনডিসি প্রতিনিধি দলের জন্য ব্রির মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক। এই অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম এবং সাম্প্রতিক অর্জনের বিষয়ে সচিত্র উপস্থাপনার মাধ্যমে অবহিত করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। এরপর ব্রির কর্মকর্তাদের সঙ্গে পরিদর্শন দলের সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে, পরিদর্শন দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্রির বিভাগীয় ও শাখা প্রধানগণ, ঊর্ধ্বতন বিজ্ঞানী এবং অন্যান্য কর্মকর্তাগণ।
পরে এনডিসি প্রতিনিধি দল ব্রির ফার্ম মেশিনারি শেড, উদ্ভিদ প্রজনন ল্যাব এবং জিন ব্যাংক পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন দলের সদস্যরা ব্রির নানান সাফল্য ও অর্জন সম্পর্কে অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন