প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের অভাবের প্রতিবাদে শনিবার সকালে কৃষকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনা ঘটে উপজেলার গাড়াগঞ্জ বাজারে। স্থানীয় কৃষকরা জানান, যখন তারা সার নিতে যান গাড়াগঞ্জ পুরাতন বাজারের আওয়ামিলীগের প্রাক্তন সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার এর মালিকানাধীন প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজে, তখন ডিলারের পক্ষ থেকে জানানো হয় যে, সার দেওয়া হবে না।
এই তথ্য জানার পর কৃষকরা ক্ষুব্ধ হয়ে গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। গাড়াগঞ্জ এলাকার কৃষক আব্দুল হালিম জানান, তিনি সকালে সার নিতে আসলে সরকারি বিসিআইসি ডিলার শুভ এন্টারপ্রাইজের মালিক তাঁকে জানান যে, আজ সার দেওয়া হবে না।
এই খবর শোনার পর কৃষকরা উত্তেজিত হয়ে গাড়াগঞ্জ শৈলকুপা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে উপজেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতি ঘটে এবং তারা কৃষকদের সার দেওয়ার ব্যবস্থা করেন। পরে যখন সার দেওয়া শুরু হয়, তখন কৃষকরা অবরোধ তুলে নেন। কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, "অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন