ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অনলাইন ব্যবসায় ২ কোটি টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন


অনলাইন ব্যবসায় ২ কোটি টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : অনলাইনভিত্তিক একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।

এনবিআরের দুটি নিবারক দল গতকাল মঙ্গলবার রাজধানীর বনানী-১১ ও মিরপুর-১২ এলাকায় অবস্থিত ‘আলফা ই-শপ’-এর দুটি শোরুমে একযোগে অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন দামি ব্র্যান্ডের ফ্যান, ডেকোরেটিভ ফ্যান, লাইটিং, ঝাড়বাতি, ইলেকট্রনিক্স, এসি, টিভিসহ ইন্টেরিয়র ডিজাইনের বিভিন্ন পণ্য আমদানি ও স্থানীয়ভাবে সংগ্রহ করে বিক্রি করে থাকে।

এনবিআর আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ক্রেতা আকর্ষণে প্রতিষ্ঠানটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে। পোশাক ব্র্যান্ডের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েও পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

অভিযানকালে দুটি শোরুম থেকে ক্রয়-বিক্রয়সংক্রান্ত বিভিন্ন বাণিজ্যিক দলিলাদি জব্দ করা হয়। এসব নথি পর্যালোচনায় দেখা যায়, করপোরেট সেল, শোরুম সেল, বনানী অনলাইন শোরুম সেল, অনলাইন কল সেল, অনলাইন হোয়াটসঅ্যাপ কল সেল, অনলাইন ডিলার সেল ও ওয়েবসাইট সেলের মাধ্যমে প্রতিষ্ঠানটি পণ্য বিক্রি করে আসছিল।

এছাড়া বনানী-১১ ও মিরপুর-১২ এলাকায় অবস্থিত দুটি শোরুমের মাধ্যমেও প্রতিষ্ঠানটি পণ্য বিক্রি করে।

এনবিআর জানায়, জব্দ করা দলিলাদি প্রাথমিকভাবে পর্যালোচনা করে প্রায় ২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফাঁকি দেওয়া রাজস্ব পরিশোধে মৌখিক সম্মতি দেওয়া হয়েছে।

জব্দ করা নথিপত্র বিস্তারিত পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

এনবিআর আরও জানায়, অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ভ্যাট ফাঁকির প্রবণতাও বাড়ছে। এ বিষয়ে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ভ্যাট, ঢাকার রিসার্চ টিম মাঠপর্যায়ে জরিপ পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কয়েকটি অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানকে অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


বাগেরহাটে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

বাগেরহাট শহরে জলাতঙ্কসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে বেওয়ারিশ ও সড়কে বের হওয়া গৃহপালিত কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট পৌরসভার ব্যবস্থাপনায় পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ এবং ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বাগেরহাট পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত তিন মাসে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে সাড়ে ৭ হাজার মানুষ জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। এই পরিস্থিতিতে কুকুরের মাধ্যমে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোলারদের হাত ধরে সেমিফাইনালে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


বোলারদের হাত ধরে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গতরাতে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৩৪ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমির টিকিট পায় বাংলাদেশ। আগামীকাল সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ইনিংসে তৃতীয় বলে ওপেনার দিলারা আক্তারকে হারায় বাংলাদেশ। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ৩ রানের বেশি করতে পারেননি সোবহানা মোস্তারি।

৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে জুয়াইরিয়া ফেরদৌসের সাথে ২৯ ও চতুর্থ উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ১৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জুয়াইরিয়া ১৬ ও জ্যোতি ২৩ রানে আউট হওয়ার পর বিপদে পড়ে বাংলাদেশ। দুই মিডল অর্ডার ব্যাটার স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন গোল্ডেন ডাক মারলে ৫৫ রানে ষষ্ঠ উইকেট হারায় টাইগ্রেসরা।

সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের জুটিতে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন শারমিন ও নাহিদা আক্তার। দলীয় ৯৭ রানে সাজঘরে ফেরেন শারমিন। দলের পক্ষে ৩টি চারে ৩১ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি। নাহিদা ১৬ ও রাবেয়া খান ৩ রানে অপরাজিত থাকেন। বল হাতে আরব আমিরাতের সুরক্ষা কোটি ১১ রানে ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে ৩৮ রানে ৫ উইকেট হারায় আরব আমিরাত। শুরুর ধাক্কা সামলে উঠতে না পারলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৬৯ রানে থামে আরব আমিরাতের ইনিংস। দলের পক্ষে দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন। সর্বোচ্চ ১৮ রান করেন হিনা হোটচান্দানি।

১৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার লেগ স্পিনার রাবেয়া খান। এছাড়া মারুফা আক্তার-নাহিদা আক্তার ২টি করে এবং সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাহিদা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াঘাটে দুই প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


ঘোড়াঘাটে দুই প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন এবং তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ করেছে।

বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে ছিলেন ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, দামোদরপুর শৌলায় অবস্থিত আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেডের কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, ঘোড়াঘাট পৌরসভার সাধনা ফিলিং স্টেশনে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযানে দিনাজপুর জেলা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামীম আজাদ বকুল সহযোগিতা করেন। এ সময় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের উদ্দেশ্যে ‘বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউকে ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এই ফান্ড প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৭ লাখ টাকার একটি চেক প্রদান করেছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠনটি।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ের নিকটবর্তী সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চেকটি হস্তান্তর করা হয়। বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মুহাম্মাদ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের হাতে চেকটি তুলে দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নতুন এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর আইন বিভাগের প্রথম বর্ষ এলএলবি (সম্মান) থেকে এলএলএম পর্যন্ত অধ্যয়নরত ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

 

শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অসচ্ছল নিয়মিত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য হবেন। আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মন্তব্য করেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউকে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী এবং অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এই ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ ধরনের উদ্যোগ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সমাজের বিত্তবানদের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার জন্য উপাচার্য আহ্বান জানান।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%