প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে সংঘাতের ফলে বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় আরও ২২ জন আহত হয়েছেন। তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি শুক্রবার স্থানীয় গণমাধ্যম ও সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে এই তথ্য প্রকাশ করেছে।
রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৪৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত হাইয়িক শহরের কাছে হাইয়িক জারি-২ তুর্ক শিবিরে হামলাটি সংঘটিত হয়। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে তিনজন অন্তঃসত্ত্বা নারী, আট বছর বয়সী এক শিশু এবং কয়েকজন শিক্ষার্থী রয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাস্তুচ্যুত ব্যক্তিরা আশ্রয়কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন এবং হামলার সময় অন্তত পাঁচবার, প্রায় ১৫ মিনিট বিরতিতে, ড্রোন হামলা চালানো হয়। তাঁরা কখনোই এমন হামলার আশঙ্কা করেননি।
বাসিন্দাদের মতে, হামলার ফলে ২০টির বেশি আশ্রয়কেন্দ্রে আগুন লেগে যায়। এতে পরিবারগুলো পালিয়ে যেতে বাধ্য হয় এবং অনেক শিশু তাদের স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আহতদের হাইয়িক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দেসি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
শিবিরটিতে এক হাজার ৮০০ জনের বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ বসবাস করছেন। তাদের অধিকাংশই ওরোমিয়া অঞ্চলের বিভিন্ন এলাকা, বিশেষ করে ওয়ালেগা থেকে সহিংসতার কারণে পালিয়ে এসে সেখানে আশ্রয় নিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন