০২:৩৮ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘকালীন চলমান রক্তক্ষয়ী সংঘাত শেষের খুব কাছাকাছি পৌঁছেছে। তিনি মন্তব্য করেন যে, যদিও বাইরের দৃষ্টিতে পরিস্থিতি তা মনে না করালেও, পর্দার অন্তরালে শান্তির লক্ষ্য অর্জিত হতে চলেছে।
বাল্টিমোরে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ আশাবাদ প্রকাশ করেন।
ট্রাম্প বলেন, "বিশ্বাস করুন আর নাই করুন, বাইরে থেকে দেখে মনে না হলেও শান্তি প্রতিষ্ঠার বিষযটি বাস্তবে অনেক কাছাকাছি চলে এসেছে।"
আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?
তিনি আরও উল্লেখ করেন, "আমরা এখনো রাশিয়া-ইউক্রেন সংঘাত পুরোপুরি বন্ধ করতে পারিনি। তবে আমি এটি নিয়ে কাজ করছি। আমি ভেবেছিলাম এই সংকটটি সমাধান করা আমার জন্য সবচেয়ে সহজ হবে। আমরা ইতোমধ্যে ৮টি যুদ্ধের অবসান ঘটিয়েছি এবং এই যুদ্ধটিও খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে।"
এছাড়া, প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প আন্তর্জাতিক সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করে আসছেন। তার মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান অচলাবস্থা দ্রুতই একটি ইতিবাচক নিষ্পত্তির দিকে এগোচ্ছে। সূত্র: তাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন